• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী কোনো দেশের আমন্ত্রণে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী। তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে কলেজশিক্ষক সাময়িক বরখাস্ত। সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই কলকাতায় আগুনে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে; পরিবার চাইলে খরচ বহন করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী। চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু স্বামীর মৃত্যু: ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি বদলগাছীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী রিং জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী দিনে মৎস্যজীবীদের নিয়ে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ রাজশাহী রেঞ্জ ডিআইজির সিরাজগঞ্জে আগমন কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সদর থানা পরিদর্শন। কুড়িগ্রাম নাগেশ্বরীতে ডাক্তার দেখাতে গিয়ে নাছিমা বেগম নিখোঁজ ভুরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি মিজু ও সহযোগী গ্রেফতার বিএনপির চেয়ারপার্সন আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে- আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত সিরাজগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী শিক্ষকদের প্রাপ্য টাকা তুলতে ঘুষ জাতির দীনতার প্রকাশ: প্রধানমন্ত্রী প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী দিনে মৎস্যজীবীদের নিয়ে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

dailydhakamail / ১৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:

“রুপালি মাছে সমৃদ্ধ হোক বাংলাদেশ, মৎস্যজীবীদের জীবন হোক নিরাপদ ও স্বচ্ছল এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে গড়ে উঠুক সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী দিনে মৎস্যজীবীদের নিয়ে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) বিকেলে সিরাজগঞ্জ শহরের শহীদ এ. কে. শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক দেবাশীষ ঘোষ, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মো. আব্দুল কাদের সেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ গ্লোবাল ইনফিনিটি পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান প্রিন্স মো. আবু সালেহ, সিরাজগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমজাদ হোসেন, জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আলমাস আহমেদ, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক এস. এম. সোহেল রানা এবং সদস্যসচিব মো. নূরুল হক প্রমুখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. আশিক মাহমুদ, পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা, কালিয়া হরিপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক ইব্রাহীম মোল্লাসহ সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ ও মৎস্যজীবীরা।

প্রীতি ফুটবল ম্যাচে মৎস্যজীবীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী দিনের এ আয়োজন মৎস্যজীবীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও উৎসাহ-উদ্দীপনা সৃষ্টির পাশাপাশি মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের বার্তাকে আরও জোরালো করেছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com