• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী কোনো দেশের আমন্ত্রণে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী। তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে কলেজশিক্ষক সাময়িক বরখাস্ত। সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই কলকাতায় আগুনে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে; পরিবার চাইলে খরচ বহন করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী। চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু স্বামীর মৃত্যু: ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি বদলগাছীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী রিং জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী দিনে মৎস্যজীবীদের নিয়ে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ রাজশাহী রেঞ্জ ডিআইজির সিরাজগঞ্জে আগমন কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সদর থানা পরিদর্শন। কুড়িগ্রাম নাগেশ্বরীতে ডাক্তার দেখাতে গিয়ে নাছিমা বেগম নিখোঁজ ভুরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি মিজু ও সহযোগী গ্রেফতার বিএনপির চেয়ারপার্সন আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে- আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত সিরাজগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী শিক্ষকদের প্রাপ্য টাকা তুলতে ঘুষ জাতির দীনতার প্রকাশ: প্রধানমন্ত্রী প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

রাজশাহী রেঞ্জ ডিআইজির সিরাজগঞ্জে আগমন কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সদর থানা পরিদর্শন।

dailydhakamail / ৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ সিরাজগঞ্জ জেলায় আগমন করেছেন। এ সময় সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার), তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান। একই সঙ্গে ডিআইজির সহধর্মিণী ও পুনাক, রাজশাহী রেঞ্জের সভানেত্রী মিসেস শামীম আরা হককেও পুনাক, সিরাজগঞ্জ জেলার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত দল ডিআইজি মো. আশিক সাঈদকে গার্ড অব অনার প্রদান করে।

বুধবার (১৯ আগস্ট) সিরাজগঞ্জ সদর থানায় মাদক, সাইবার অপরাধ, নারী ও শিশু নির্যাতন, কিশোর অপরাধ, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে আয়োজিত কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজরান রউফসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ডিআইজি মো. আশিক সাঈদ অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মাদক, সাইবার অপরাধ, নারী ও শিশু নির্যাতন, কিশোর অপরাধ, সন্ত্রাস ও উগ্রবাদসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; অপরাধের কারণ চিহ্নিত করে তা প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে। এ ক্ষেত্রে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও কার্যকর ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় মাদক ও সাইবার অপরাধের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার), বলেন, মাদক, সাইবার অপরাধ, নারী ও শিশু নির্যাতন, কিশোর অপরাধ, সন্ত্রাস ও উগ্রবাদসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে সিরাজগঞ্জ জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধের কারণ চিহ্নিত করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। পুলিশ একা কোনো অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে পারে না। অপরাধ প্রতিরোধে জনগণের সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং তথ্যের আদান-প্রদান বৃদ্ধি পেলে অপরাধ প্রতিরোধ কার্যক্রম আরও কার্যকর হবে।

পুলিশ সুপার সকল শ্রেণি-পেশার মানুষকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ প্রতিরোধে জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

ডিআইজি পুলিশ সদস্যদের জনবান্ধব, পেশাদার ও সেবামুখী পুলিশিং নিশ্চিত করার পাশাপাশি আইনানুগভাবে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি পুলিশ সদস্যদের নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাফিজুর রহমান, সিরাজগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার রফিকুল ইসলাম রফিকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ছাড়া ইমাম ও মুয়াজ্জিন পরিষদের নেতৃবৃন্দ, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুধীজন, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।

কমিউনিটি পুলিশিং সভা শেষে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ সিরাজগঞ্জ সদর থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, বিভিন্ন রেজিস্টার ও নথিপত্র, মামলা তদন্তের অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করেন। একই সঙ্গে থানায় কর্মরত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

সেবাপ্রত্যাশী জনগণের প্রতি আন্তরিক, মানবিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার বিষয়েও তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে ডিআইজি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে আরও জনবান্ধব ও সেবামুখী হতে হবে। পুলিশ ও জনগণের সম্মিলিত অংশগ্রহণ, পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সিরাজগঞ্জ গড়ে তোলা সম্ভব।

সিরাজগঞ্জ জেলা পুলিশও পুলিশ-জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও সুদৃঢ় করার মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com