• শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী। শহীদ গাজীউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় শেরপুরের দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ। গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চান ধুনটের চিকাশী ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো: হেলালুর রহমান বাবু বাবার পথেই: প্রধানমন্ত্রী তারেক রহমান খাল পুনঃখনন উদ্বোধন করলেন দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বদলগাছীতে মানবিক সহায়তার ভিজিএফ চাউল বিতরণ বরিশালে বিএনপির উদ্যোগে দোয়া ও শোকরানা মোনাজাত বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী, জনগণের জন্য কাজ করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীতে বছরের প্রথম বৃষ্টিতেই ইটভাটার সর্বনাশ: ১০ কোটি টাকার কাঁচা ইট নষ্ট — হতাশায় ভাটা মালিকরা চরভদ্রাসনে পদ্মা নদীর পাড়ে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক: হুমকিতে কৃষি ও পরিবেশ ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ — এ্যাডভোকেট শাহানাজ জামান বরিশাল হলিডে স্কুলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০০ পরিবার পেল ছাগল ও ফ্লোরম্যাট দুলালপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জিসাস বরিশাল জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে জাকির সভাপতি ও জাহিদুর সাধারণ সম্পাদক নির্বাচিত নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ

শিবপুরে স্কাউটের কাব কার্নিভাল অনুষ্ঠিত

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ৯২ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৩ জুন, ২০২৫

আবুনাঈম রিপন: স্টাফ রিপোর্টার:
নরসিংদী শিবপুরে বর্ণাঢ্য আয়োজনে স্কাউটের ‘কাব কার্নিভাল ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ইং জুন) দিনব্যাপী শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এবং শিবপুর উপজেলা স্কাউটসের উদ্যোগে আয়োজিত কার্নিভালে উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয় থেকে আগত কাব স্কাউট সদস্য অংশগ্রহণ করেন। স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।

কাব কার্নিভাল অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউট সভাপতি মোছা: ফারজানা ইয়াসমিন।এ সময় তিনি
স্কাউট পতাকা উত্তোলন করেন।স্বাগত বক্তব্য দেন উপজেলা স্কাউটস কমিশনার আবুল হেসেন।

ইউনিট লিডার মাহমুদুল হাসান এমারত এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরউদ্দিন মো: আলমগীর, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদী জেলা স্কাউটসের সহযোজিত সদস্য ও শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার, জেলা স্কাউটসের সহযোজিত সদস্য মাহফুজুর রহমান টুটুল উপজেলা স্কাউটসের সম্পাদক আরিফ খন্দকার প্রমুখ।

দিনব্যাপী কার্নিভালে কাব স্কাউটদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, কুইজ, শিল্পকর্ম প্রদর্শনী, শারীরিক কসরত ও স্কাউটস নীতিনির্ভর বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্কাউট লিডার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি মোছা: ফারজানা ইয়াসমিন বক্তব্যে বলেন, কাব কার্নিভাল হল স্কাউটদের জন্য বিশেষ ভাবে আয়োজিত একটি আনন্দময় ও শিক্ষামূলক উৎসব, যা শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা এবং বিভিন্ন ধরনের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। জেলা স্কাউটস সম্পাদক মঞ্জিল এ মিল্লাত এর নেতৃত্বে একটি টিম কার্নিভাল পরিদর্শন করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com