• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

কলিং ভিসা সিন্ডিকেটমুক্ত করতে মালয়েশিয়া সরকারের প্রতি চিঠি

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ২৬২ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

শ্রমিক নিয়োগে বাধ্যতামূলক দ্বিপাক্ষিক চুক্তির দাবি, সিন্ডিকেটে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

মো: এলাহী, মালয়েশিয়া :
বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগ নিয়ে বহুল আলোচিত-সমালোচিত সিন্ডিকেট প্রথা বন্ধ করতে এবং এ খাতকে স্বচ্ছ ও ন্যায্য করতে দেশটির সরকারকে আহ্বান জানিয়েছেন ক্লাং রাজ্যের সাবেক এমপি ও আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটসের (APHR) সহ-সভাপতি মিস্টার চার্লস সান্তিয়াগো।

সম্প্রতি মালয়েশিয়ার জাতীয় সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে (FMT)-এ প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বাধ্যতামূলক শ্রম চুক্তির তাগিদ

সান্তিয়াগো বলেন, পুত্রাজায়া ও ঢাকার মধ্যে একটি বাধ্যতামূলক দ্বিপাক্ষিক শ্রম চুক্তি জরুরি, যা ছাড়া সিন্ডিকেটগুলো শ্রমিকদের জিম্মি করে রাখবে, শিল্প খাত আর্থিক ক্ষতির মুখে পড়বে এবং মালয়েশিয়া আন্তর্জাতিক পরিসরে বদনামের শিকার হবে।

তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশি শ্রমিক নিয়োগে বিদ্যমান সমঝোতা স্মারক (MoU) “দন্তহীন”—কারণ এতে কোনো জরিমানা, শাস্তি বা লাইসেন্স বাতিলের বিধান নেই। ফলে সিন্ডিকেটগুলো অবলীলায় শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে।

লাখ টাকা গুনেই মালয়েশিয়া পাড়ি

চার্লস সান্তিয়াগোর অভিযোগ, মালয়েশিয়ায় চাকরি নিশ্চিত করতে বাংলাদেশি শ্রমিকদের প্রায় ২০,০০০ থেকে ৩০,০০০ রিঙ্গিত (প্রায় ৫ লাখ থেকে ৮ লাখ টাকা) পর্যন্ত দিতে হচ্ছে। এতে মালয়েশিয়ার মাটিতে পা রাখার আগেই তারা ঋণের দুঃস্বপ্নে জর্জরিত হয়ে পড়ছে। তিনি এটিকে “দাসত্বের মতো পরিস্থিতি” আখ্যা দেন।

চুক্তি সংশোধনের দাবি ড. আসিফ নজরুলের

প্রতিবেদনে আরও বলা হয়, একজন বাংলাদেশি উপদেষ্টা (ড. আসিফ নজরুল) মন্তব্য করেছেন—কর্মী নিয়োগের বর্তমান চুক্তি সংশোধন না হলে বাংলাদেশ সরকার তাদের নাগরিকদের মালয়েশিয়ায় পাঠানো সাময়িকভাবে স্থগিত করতে পারে।

২০২১ সালের চুক্তির ফাঁদ

প্রসঙ্গত, ২০২১ সালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, মালয়েশিয়ার হাতে নিয়োগকারী এজেন্সির তালিকা নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে। যা সিন্ডিকেট গড়ে তোলার অন্যতম কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

মিস্টার সান্তিয়াগো বলেন, “বাংলাদেশের একটি জাতীয় ইংরেজি দৈনিকের প্রতিবেদনে ড. আসিফ নজরুল বলেছেন, এই চুক্তি পূর্ববর্তী সরকারের সময়ে স্বাক্ষরিত। সেটি এখন সংশোধন জরুরি, কারণ এটি নিয়োগকারী এজেন্সির সিন্ডিকেটকে কাজ করতে অনুমতি দিয়েছে। এখন আমরা দায়িত্বে আসার পর, সবাই বলছে সিন্ডিকেট প্রথা বাতিল করতে হবে।”

তিনি আরও বলেন, “যদি মালয়েশিয়া রাজি না হয়, তবে আমাদের দুটি বিকল্প— হয় তাদের শর্ত মেনে নিয়ে ২৫, ৫০ বা ১০০টি প্রতিষ্ঠান দিয়ে কর্মী পাঠানো, নয়তো পুরোপুরি কর্মী পাঠানো বন্ধ করা।”

আগামী বছর আরও ৪০ হাজার কর্মী

তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী বছর মালয়েশিয়া বাংলাদেশ থেকে ৩০,০০০ থেকে ৪০,০০০ কর্মী নিয়োগ করবে। তবে সে প্রক্রিয়া স্বচ্ছ ও সিন্ডিকেটমুক্ত না হলে সমস্যার সমাধান হবে না বলেই মনে করছেন মানবাধিকার নেতারা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com