• শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

সাংবাদিক সুরক্ষার দাবিতে বিশেষ সম্মিলন: কুড়িগ্রামে আহ্বায়ক কমিটি ঘোষণা

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৬৬ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রামে সাংবাদিকদের পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ সাংবাদিক সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এই সম্মিলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে সাংবাদিকরা অংশগ্রহণ করেন। তারা সাংবাদিক সুরক্ষা ও স্বাধীনতার নিশ্চয়তা, দমন-পীড়ন থেকে মুক্ত থাকার অধিকারসহ শক্তিশালী সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়নের দাবি জানান।

সম্মিলনে বক্তারা সাংবাদিকতাকে গণতন্ত্রের অন্যতম ভিত্তি ও জনগণের তথ্যপ্রাপ্তির প্রধান মাধ্যম হিসেবে তুলে ধরেন। তাদের বক্তব্য, সাংবাদিকরা সঠিক তথ্যের মাধ্যমে জনগণকে সচেতন রাখে, যা গণতন্ত্রের মজবুত ভিত্তি। তাই তাদের সুরক্ষা নিশ্চিত করাই রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।

রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক প্রধান অতিথির বক্তব্যে বলেন,
সাংবাদিকরা হুমকি-ভীতি পেয়ে কলম নামাবেন না। আমরা সত্যের সৈনিক, এবং সত্যের পক্ষে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব।

প্রধান আলোচক ও রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মজহারুল মান্নান বলেন,
তথ্যের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র কল্পনাই করা যায় না। সাংবাদিক নিরাপত্তা না থাকলে তথ্যপ্রবাহ বাধাগ্রস্ত হয়, যা দেশের জন্য বড় ক্ষতি। সরকার দ্রুত কার্যকর সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন করুক।

সাংবাদিকরা সম্মিলনে প্রশাসন ও প্রভাবশালী মহল থেকে হুমকি, হয়রানি ও বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। কেউ জানান, তথ্য সংগ্রহে প্রভাবশালীরা ভয় দেখায়, কেউ বলেন প্রশাসনিক জটিলতায় কাজ ব্যাহত হয়। এ সবের বিরুদ্ধে এককভাবে নয়, সম্মিলিতভাবে লড়াই করার সংকল্প ব্যক্ত করেন তারা।

কুড়িগ্রাম পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান সাংবাদিকদের প্রতি সমর্থন প্রকাশ করে বলেন,
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা পাশে থাকবে। কেউ হয়রানি বা হামলার শিকার হলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ, এনসিপি জেলা প্রধান সমন্বয়কারী মোঃ মুকুল মিয়া ও পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লবসহ আরও অনেকে সম্মেলনে উপস্থিত ছিলেন।

সম্মিলনের শেষে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের ৯ সদস্যবিশিষ্ট নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটি:

আহ্বায়ক: আরিফুল ইসলাম রিগান (বাংলা ট্রিবিউন ও আজকের পত্রিকা)

সদস্য সচিব: মনোয়ার হোসেন লিটন (এটিএন নিউজ)

সিনিয়র যুগ্ম আহ্বায়ক: আমিনুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন ডিজিটাল)

যুগ্ম আহ্বায়ক: বাবুল জামান (দৈনিক আমার দেশ), রাশিদুল ইসলাম রাসেদ (প্রতিদিনের বাংলাদেশ), তামজিদ হাসান তুরাগ (কালের কণ্ঠ)

সদস্য: আব্দুল্লাহ আল মুজাহিদ (কালবেলা), রাশেদুজ্জামান তাওহীদ (গ্লোবাল টিভি), মুহাম্মদ জুবায়ের (স্টার নিউজ)

সম্মিলন সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম। সম্মিলনের শেষ পর্যায়ে সাংবাদিকরা সত্য বলব, সত্য লিখব শপথ গ্রহণ করেন।

সম্মিলনের পরে সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে সাংবাদিকরা তার নৃশংস হত্যার দ্রুত বিচার দাবি জানান।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com