• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ

ভুরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি মিজু ও সহযোগী গ্রেফতার

দৈনিক ঢাকা মেইল / ৩০ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

 

মোঃরাসেল মিয়া
(কুড়িগ্রাম)প্রতিনিধি

​কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ১৪৩ পিস ভারতীয় ইয়াবা ও ১ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ইকবাল জাহিদী মিজু (৩৮) ও তার সহযোগী নুর আলমকে (৩৫) গ্রেফতার করেছে থানা পুলিশ।

​শুক্রবার (১৪ আগস্ট) মধ্যরাতে উপজেলার তিলাই ইউনিয়নের কালাঁচান মোড় সংলগ্ন নুর আলমের বসতবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসআই আল-আমিন, এএসআই সোহাগ রানা ও আসাদুজ্জামানের সমন্বয়ে গঠিত দলটি তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের শরিফুল ইসলাম জাহিদীর ছেলে মিজু এবং সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে নুর আলমকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করে।

​অভিযান চলাকালে মিজু পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুই পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ সদস্যরা কৌশল অবলম্বন করে তাদের দুজনকে আয়ত্তে আনে। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের ১৪৩ পিস ইয়াবা ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

​ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গ্রেফতারকৃত মিজু এলাকার অন্যতম কুখ্যাত মাদক কারবারি। সে ও তার চক্রের সদস্যরা উঠতি বয়সী কিশোর-কিশোরীদের লক্ষ্য করে নিয়মিত মাদক সরবরাহ করে আসছিল। তাকে গ্রেফতারের ফলে উপজেলার মাদক নিয়ন্ত্রণ পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব পড়বে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com