• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

বদলগাছীতে বিনা উদ্ভাবিত ধানের জাত নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

dailydhakamail / ১৭৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

বুলবুল আহমেদ বুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:-
নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত খরা সহিষ্ণু, উচ্চফলনশীল ও স্বল্পমেয়াদী ধানের জাত বিনাধান-১৯ ও বিনাধান-২১ এর চাষাবাদ ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) বিকেলে উপজেলার বালুভরা ইউনিয়নের কোমারপুর এলাকায় এই মাঠ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্র। অর্থায়ন করে বিনার “গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ” প্রকল্প এবং সহযোগিতা করে বদলগাছী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

অনুষ্ঠানে ধানের নতুন জাতের বৈশিষ্ট্য, চাষাবাদ পদ্ধতি, সার ও সেচ ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্রের এসএসও ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. আজাদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা, ময়মনসিংহের মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—বিনার “গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ” প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার,বিনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফাহমিনা ইয়াসমীন,উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান,বদলগাছী উপজেলা কৃষি অফিসার জসিম উদ্দিন,বালুভরা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা নাহিদ হাসনাত প্রমুখ।

এ সময় বালুভরা ইউনিয়নের কোমারপুর এলাকার অসংখ্য কৃষক-কৃষাণি উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com