• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী। শহীদ গাজীউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় শেরপুরের দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ। গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চান ধুনটের চিকাশী ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো: হেলালুর রহমান বাবু বাবার পথেই: প্রধানমন্ত্রী তারেক রহমান খাল পুনঃখনন উদ্বোধন করলেন দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বদলগাছীতে মানবিক সহায়তার ভিজিএফ চাউল বিতরণ বরিশালে বিএনপির উদ্যোগে দোয়া ও শোকরানা মোনাজাত বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী, জনগণের জন্য কাজ করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীতে বছরের প্রথম বৃষ্টিতেই ইটভাটার সর্বনাশ: ১০ কোটি টাকার কাঁচা ইট নষ্ট — হতাশায় ভাটা মালিকরা চরভদ্রাসনে পদ্মা নদীর পাড়ে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক: হুমকিতে কৃষি ও পরিবেশ ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ — এ্যাডভোকেট শাহানাজ জামান বরিশাল হলিডে স্কুলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০০ পরিবার পেল ছাগল ও ফ্লোরম্যাট দুলালপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জিসাস বরিশাল জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে জাকির সভাপতি ও জাহিদুর সাধারণ সম্পাদক নির্বাচিত নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ

রুমায় ঐতিহ্যবাহী রথযাত্রার মধ্য দিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের মাহা ওয়াগ্যেয়াই পোয়ে শেষ হবে আজ। ——–

dailydhakamail / ১২০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

শৈহ্লাচিং মারমা, রুমা প্রতিনিধি বান্দরবান:- বান্দরবানের রুমায় বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব মাহা ওয়াগ্যেয়াই পোয়ে বা প্রবারণা পূর্ণিমা উৎসব উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভক্তিভরে উদযাপিত হচ্ছে। রঙিন ফানুসে সেজেছে আকাশ, সাজসজ্জায় মুখরিত পাহাড়ি জনপদে নেমেছে উৎসবের আমেজ।

স্থানীয় সূত্রে জানা যায়, চার দিনব্যাপী এই উৎসব ৬ অক্টোবর থেকে শুরু হয়ে ৮ অক্টোবর পর্যন্ত চলবে। উৎসব উপলক্ষে রুমা উপজেলার প্রতিটি বৌদ্ধ পাড়া ও বিহারে চলছে নানা আয়োজনে ধর্মীয় অনুষ্ঠান, পিঠা উৎসব ও ফানুস উড়ানো।

রুমা উপজেলা কেন্দ্রীয় দেব বৌদ্ধ বিহার, বটতলী পাড়া, ময়ুর পাড়া, পলি পাড়া, আমতলী পাড়া, ছাইপো পাড়া এবং চারটি ইউনিয়নের অন্তর্গত ৫৮টি বৌদ্ধ বিহারে একযোগে পালিত হচ্ছে এই আনন্দ উৎসব। যুবক-যুবতীরা মেতে উঠেছে ফানুস ও আলোকসজ্জায়, তৈরি করছে নানা রকম পিঠা ও ঐতিহ্যবাহী সাজসজ্জা। সন্ধ্যা নামলেই আকাশে উড়ছে রঙ-বেরঙের ফানুস, যা পুরো পাহাড়ি আকাশকে আলোকিত করছে।

মঙ্গলবার উৎসবের তৃতীয় দিনে রুমার চান্দা হেডম্যান পাড়া বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয় প্রবারণা পূর্ণিমা বা ওয়াগ্যেয়াই পোয়ে’র তাৎপর্য নিয়ে আলোচনা সভা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং।
পাইন্দূ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা সভাপতিত্ব করেন এ সভায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দা পাড়া বৌদ্ধ বিহারাধ্যক্ষ, মৌজা হেডম্যান ছামংউ মারমা, লুপ্রু মারমা, মংচাউ মারমা, স্থানীয় যুবনেতৃবৃন্দসহ পাড়াবাসী।

এছাড়া উৎসব উপলক্ষে নিয়াংক্ষ্যং পাড়া বৌদ্ধ বিহার ও রুমা কেন্দ্রীয় দেব বুদ্ধ বিহার পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং। তিনি ওই সময় প্রবারণা পূর্ণিমার তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং বৌদ্ধ বিহারগুলোর প্রতি অনুদান প্রদান করেন।

বুধবার (৮ অক্টোবর) উৎসবের সমাপনী দিনে দিনব্যাপী থাকবে পিন্ডচারণ, পিন্ডদান, বুদ্ধ পূজা, ফলমূল উৎসর্গ, ফানুস উড়ানো, ঐতিহ্যবাহী পিঠা উৎসব, বিশ্বশান্তি কামনায় হাজার প্রদীপ প্রজ্বলন, ভিক্ষু সংঘদের ধর্মদেশনা ও ঐতিহ্যবাহী এক মনোগ্য পাংখু: সাংস্কৃতিক অনুষ্ঠান।

সন্ধ্যায় অনুষ্ঠিত হবে- উৎসবের সবচেয়ে আকর্ষণীয় পর্ব—ঐতিহ্যবাহী রথযাত্রা। প্রতিবছর বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা সম্প্রদায়ের আয়োজিত এ রথযাত্রা রুমা জুড়ে এক মিলনমেলায় পরিণত হয়।
ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর অংশগ্রহণে এই রথযাত্রা প্রতি বছরই হয়ে ওঠে আনন্দঘন ও ঐক্যের প্রতীক।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com