• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
এম এন শাওন সাদেকীর ওপর হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

সিরাজগঞ্জের কবি, লেখক ও সাহিত্য-সংস্কৃতিমনাদের চলনবিলের বর্ষাকালীন সৌন্দর্য উপভোগ করতে নৌ-ভ্রমণ

dailydhakamail / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

মোঃ আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:–

সিরাজগঞ্জের কবি, লেখক, সাংবাদিক ও সাহিত্য-সংস্কৃতিমনাদের একটি টিম তাড়াশ উপজেলার চলনবিলের বর্ষাকালীন সৌন্দর্য উপভোগ করতে চলনবিলে নৌ-ভ্রমণ করেছে।

গত শুক্রবার (২১ আগস্ট ২০২৬ খ্রি.) সকালে তাড়াশ উপজেলার মান্নান নগর নামক বটতলা ঘাট এলাকা হতে নৌকাযোগে তাড়াশ অধ্যুষিত চলনবিল অঞ্চল ভ্রমণ-বিনোদন করা হয়। পরে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলা এবং সিংড়া উপজেলার উদ্দেশ্যে নদীতে নৌকাযোগে আনন্দঘন পরিবেশে উল্লাস, জলকেলি, আড্ডা, আলোচনা, কবিতা পাঠ আর গান করা হয়। এর মধ্যেই দুপুরবেলায় গুরুদাসপুর উপজেলার বটতলা এলাকায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন নদীর এক ঘাটে তরী/নৌকা অবতরণ করা হয়। সে সময় দুপুরে কেউবা জুম্মার নামাজ আদায় করেন। কেউবা আবার নদীতে গোসল করেন। পরে বটতলায় রান্না শেষে নৌকার মধ্যেই মধ্যাহ্নভোজ, দুপুরের কড়া রোদকে উপেক্ষা করে নৌকাতে রওনা হন সবাই সেই গন্তব্য সিংড়া উপজেলার ইতিহাসখ্যাত তালম ইউনিয়নের বিস্তীর্ণ কলমগ্রামের শিক্ষা প্রতিষ্ঠান, বাজার এলাকা, শিবমন্দির, জমিদার বাড়ি পরিদর্শন শেষে হলো সন্ধ্যায় ফিরতে হয় সবাইকে নিজ এলাকা তাড়াশ ও সিরাজগঞ্জ টাউনের উদ্দেশ্যে। আবারও টিমের সবাই নৌকাযোগে রওনা হন।

নদীতে ও চলনবিলের পানির অপরূপ দৃশ্য, জল থৈ থৈ আর চলনবিলের কচুরিপানা, কলমিগাছ, ছোট নৌকা বা ডিঙি দিয়ে মাছ শিকারের দৃশ্য, চলনবিলের চর অধ্যুষিত এলাকায় হাঁস পালন, মহিষ পালন আর হাজারো রকমের পাখি/অতিথি পাখি আর সবুজের অদ্ভুত এক মেলবন্ধন অবলোকন করা হয়।

সন্ধ্যা রাতে জ্যোৎস্না আলোয় আমরাও ফিরছি আর অন্যরাও ফিরছেন। নৌকা ভ্রমণ-বিনোদনে ডিজে গান বাজিয়ে নৌকায় পাওয়ারফুল সার্চলাইট জ্বালিয়ে গন্তব্য ফিরেছেন অনেকে, আমরা ফিরছি ভালোভাবে।

সেদিন বর্ষাকালীন নৌ-ভ্রমণে কবি, সাহিত্যিক, সংগঠক শাহরিয়াল রোমেল, কবি, সংগঠক, সাংবাদিক আজিজুর রহমান মুন্না, ভ্রমণপিপাসু হারুন অর রশিদ হারুন, সংগঠক সাহিত্যিক শহিদুল ইসলাম ফরিদ, আব্দুল আলীম তালুকদার, সরোয়ার, খুরশিদ মেহবুব রনী, রুবেল, আলম, আব্রাহাম লিংকন, কবি আহমেদ শরীফ, জহির উদ্দিন, শহিদুল ইসলাম শাকিল, সালাউদ্দিন খান বাচ্চু, কবি লেখক সঞ্জু কাদের (তাড়াশ), জয়নাল আবেদীন জয় (তাড়াশ), কবি সোমনাথ চন্দ্র, সাহিত্যমনা মোতালেব, সাহিত্য-সংস্কৃতিমনা ভ্রমণপিপাসু নজরুল ইসলাম টোকেনসহ অনেকে উক্ত নৌকা ভ্রমণ-বিনোদন করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com