• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ দুলালপুরে ইয়াবাসহ শফিকুল আটক, বাড়িতে তল্লাশিতে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি উদ্ধার সিরাজগঞ্জের কবি, লেখক ও সাহিত্য-সংস্কৃতিমনাদের চলনবিলের বর্ষাকালীন সৌন্দর্য উপভোগ করতে নৌ-ভ্রমণ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের জিয়া উদ্দিন ২ লাখ ইয়াবাসহ উখিয়ায় আটক টেকনাফে পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ১ বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নরসিংদীতে মোবাইল কোর্টে: দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টেকনাফের হ্নীলার মগপাড়ায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার, চালানের প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী কোনো দেশের আমন্ত্রণে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী। তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে কলেজশিক্ষক সাময়িক বরখাস্ত। সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই কলকাতায় আগুনে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে; পরিবার চাইলে খরচ বহন করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী। চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু

টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১

dailydhakamail / ৫ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

 

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি, কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাদকের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ক্রিস্টাল মেথের বড় একটি চালান বাংলাদেশে প্রবেশের গোপন তথ্য পেয়ে সোমবার (২৪ আগস্ট) গভীর রাতে শাহপরীর দ্বীপসংলগ্ন গোলারচর এলাকায় নজরদারি জোরদার করা হয়। রাত আনুমানিক ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরীর সদস্যরা সেখানে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানের একপর্যায়ে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঝাউবনের দিকে পালিয়ে যায়। এ সময় পালানোর সময় তারা পলিথিনে মোড়ানো একটি পুটলি ফেলে যায়। পরে পুটলিতে তল্লাশি চালিয়ে চায়ের প্যাকেটের ভেতরে বিশেষ কৌশলে মোড়ানো অবস্থায় প্রায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, উদ্ধার করা এই মাদকের চালানটি দেশের অভ্যন্তরে পৌঁছাতে পারলে মাদক কারবারিদের মাধ্যমে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে, রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার করা মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্তপথে মাদকের প্রবেশ ঠেকানো এবং স্থানীয় পর্যায়ে মাদকের বিস্তার রোধে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com