• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ দুলালপুরে ইয়াবাসহ শফিকুল আটক, বাড়িতে তল্লাশিতে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি উদ্ধার সিরাজগঞ্জের কবি, লেখক ও সাহিত্য-সংস্কৃতিমনাদের চলনবিলের বর্ষাকালীন সৌন্দর্য উপভোগ করতে নৌ-ভ্রমণ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের জিয়া উদ্দিন ২ লাখ ইয়াবাসহ উখিয়ায় আটক টেকনাফে পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ১ বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নরসিংদীতে মোবাইল কোর্টে: দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টেকনাফের হ্নীলার মগপাড়ায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার, চালানের প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী কোনো দেশের আমন্ত্রণে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী। তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে কলেজশিক্ষক সাময়িক বরখাস্ত। সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই কলকাতায় আগুনে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে; পরিবার চাইলে খরচ বহন করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী। চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু

দুলালপুরে ইয়াবাসহ শফিকুল আটক, বাড়িতে তল্লাশিতে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি উদ্ধার

dailydhakamail / ৮ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

 

আবুনাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি:– নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের ভিটিচিনাদী উত্তরপাড়া এলাকায় শফিকুল নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও একাধিক ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ডসহ তাকে আটক করা হয়েছে।

গত ২১ আগস্ট শুক্রবার তার বাড়িতে অভিযান চালানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটের পাশাপাশি বিপুলসংখ্যক ভুয়া এনআইডি কার্ড পাওয়া গেছে বলে জানা গেছে।

একই ব্যক্তির বাড়িতে এতগুলো ভুয়া এনআইডি কার্ড কীভাবে সংরক্ষিত ছিল এবং এগুলো কী উদ্দেশ্যে ব্যবহার করা হতো—তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ভুয়া এনআইডি কার্ড তৈরির সঙ্গে কোনো চক্র জড়িত কি না, কিংবা এসব কার্ড ব্যবহার করে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

এ ঘটনায় ভুয়া এনআইডি কার্ডের উৎস, ব্যবহার ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।

এ ছাড়া স্থানীয়দের অভিযোগ, শফিকুল এলাকায় ধর্ষণসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তাকে আটক করায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানান তারা।

স্থানীয়দের দাবি, শফিকুলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ইয়াবা ব্যবসা, ভুয়া এনআইডি কার্ডের উৎস এবং তার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com