• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ এম এন শাওন সাদেকীর ওপর হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ

পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন

dailydhakamail / ৫৬ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

 

মোঃ জালাল উদ্দিন
কক্সবাজার প্রতিনিধি:–

কক্সবাজারের পেকুয়ায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম।

মঙ্গলবার (১৪ জুলাই) তিনি পেকুয়া উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শনে আসেন। বিকেলে সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা নন্দীরপাড়া ও বাজারপাড়া পরিদর্শন করেন। এ সময় নন্দীরপাড়া স্টেশনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এ ছাড়া প্রতিমন্ত্রী উপজেলার মগনামা ইউনিয়নও পরিদর্শন করেন। বিকেলে মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণসামগ্রী তুলে দেন।

সন্ধ্যায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম উপজেলার টইটং ইউনিয়নের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টইটং ইউনিয়নের ত্রাণ কার্যক্রম পরিচালনায় অংশ নেন। এ সময় দুর্গত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

টইটং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেন, “দুর্যোগে সরকার জনগণের পাশে রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন। এ অঞ্চলের মানুষ অত্যন্ত সাহসী। তারা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে জানে। পেকুয়ার মানুষের সাহস ও দৃঢ় মনোবল রয়েছে। আপনাদের প্রিয় নেতা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আমার কথা হয়েছে। তিনিও দুই-এক দিনের মধ্যে পেকুয়া-চকরিয়ায় আসবেন।”

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মন্নান, পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম, পেকুয়া থানার ওসি মেহেদী হাসান, উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান এম. বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, মগনামা ইউপির চেয়ারম্যান মো. ইউনুচ, টইটং ইউপির প্যানেল চেয়ারম্যান শাহাব উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা আবদুল আলীম, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সচিব ছফওয়ানুল করিম, উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, বিএনপি নেতা শাহাদত মেম্বারসহ উপজেলা ও স্ব-স্ব ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক এবং অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com