• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ এম এন শাওন সাদেকীর ওপর হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১

শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

dailydhakamail / ১৩ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

 

মোঃ গোলজার হোসেন হীরা, বিশেষ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে শাহজাদপুর সাংবাদিক ফোরামের কার্যালয়ে পত্রিকাটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মাসুম হোসেন অন্তুর সভাপতিত্বে এবং ঢাকা কলেজের ক্যাম্পাস প্রতিনিধি মোঃ রাহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শাহজাদপুর সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি রাজিব আহমেদ রাসেল, সাধারণ সম্পাদক তাহছিন নূরী খোকন, সহসভাপতি আব্দুল আল মাহবুব, কোষাধ্যক্ষ সেলিম তালুকদার, সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন রাজা, সহসাংগঠনিক সম্পাদক শাহান আলী, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ গোলজার হোসেন হীরা, মেহেদী হাসান, সাইফুল ইসলাম, রোমান, শরিফ, মিলনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, **‘মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম’** প্রতিপাদ্যকে ধারণ করে দৈনিক শ্যামল বাংলা মাটি ও মানুষের কণ্ঠস্বর হিসেবে পরিচিতি অর্জন করেছে। পত্রিকাটি শাহজাদপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের সংবাদ প্রকাশের মাধ্যমে ইতোমধ্যে পাঠকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

বক্তারা পত্রিকাটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পাশাপাশি আগামী দিনগুলোতে আরও বস্তুনিষ্ঠ, সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থা অটুট রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com