• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন

রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন

dailydhakamail / ৩১ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

 

শৈহ্লাচিং মার্মা
নিজস্ব প্রতিবেদক, বান্দরবানঃ–
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম গ্যালেংগ্যা ইউনিয়নের আমইপাড়ায় দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে একটি পানির ট্যাংক স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রুমা জোন।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় গ্যালেংগ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রোর কাছে আনুষ্ঠানিকভাবে পানির ট্যাংকটি হস্তান্তর করেন রুমা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে নিরাপদ পানির অভাবে তাঁরা চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। প্রতিদিন সুপেয় পানির জন্য দূরবর্তী স্থান থেকে পানি সংগ্রহ করতে হতো এবং দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। নতুন পানির ট্যাংক স্থাপনের ফলে সেই ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা করছেন তাঁরা।

আমইপাড়ার বাসিন্দা কাইংপ্রে ম্রো বলেন, “দীর্ঘদিনের কষ্টের পর আমরা একটি পানির ট্যাংক পেয়েছি। এতে আমরা খুবই আনন্দিত। নিরাপদ পানির ব্যবস্থা হওয়ায় আমাদের দুর্ভোগ অনেকটাই কমে যাবে।”

অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার বলেন, “দুর্গম পাহাড়ি এলাকার মানুষের মৌলিক চাহিদা পূরণে বাংলাদেশ সেনাবাহিনী ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সুপেয় পানির সংকট স্থানীয় মানুষের দীর্ঘদিনের একটি সমস্যা ছিল। সেই কষ্ট লাঘবের লক্ষ্যেই রুমা জোনের উদ্যোগে এই পানির ট্যাংক প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানান এবং রুমা জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com