• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

সরিষাবাড়ীতে বালু ব্যবসার আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭

dailydhakamail / ২০ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

 

মাসুদ রানা, জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধ্যা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—মো. মাসুদ (৬০), চাঁন মিয়া (৫০), মাজহারুল ইসলাম মুকুল (৪৫), মো. আনিছুর মিয়া (৪০), হারুন অর রশিদ (৩২), হুমায়ুন কবির (৩৫) ও আব্দুর রহিম (৪৩)। আহতদের মধ্যে আনিছুর মিয়া, চাঁন মিয়া ও মাসুদের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পিংনা ইউনিয়নে দীর্ঘদিন ধরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও ব্যবসা চলে আসছে। আহত রশিদ, কবিরসহ স্থানীয়রা অভিযোগ করেন, পিংনা ইউনিয়নের গ্রামের মৃত ফজল মেম্বারের ছেলে সুভাস ও তার সহযোগী সাখাওয়াত নলসন্ধ্যা এলাকায় যমুনা নদী এবং নদীর পাশের ফসলি জমি থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছিলেন।

এ নিয়ে পিংনা এলাকার মাসুদ, চাঁন মিয়াসহ স্থানীয় কয়েকজন প্রতিবাদ করলে সুভাস ও সাখাওয়াতের পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগ রয়েছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে পিংনার মো. মাসুদ ও তার কয়েকজন সহযোগী নলসন্ধ্যা এলাকার একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় সুভাস ও সাখাওয়াতের নেতৃত্বে প্রায় আটটি মোটরসাইকেলে করে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে গিয়ে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন আহতরা।

এ সময় চাঁন মিয়া, আনিছুর মিয়াসহ কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আনিছুর মিয়া, চাঁন মিয়া ও মো. মাসুদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। এখনো এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগের বিষয়ে অভিযুক্ত সুভাস ও সাখাওয়াতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com