• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন

হিলি স্থল বন্দরে দুই দিনে২০ টন ম্যাঙ্গো জুস রফতানি

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
দীর্ঘ সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারো ভারতে পণ্য রফতানি শুরু হয়েছে।

দীর্ঘ সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারো ভারতে পণ্য রফতানি শুরু হয়েছে। এবারই প্রথম এ বন্দর দিয়ে রফতানি হলো ম্যাঙ্গো জুস। ১ ও ২ জুলাই—এ দুই দিনে প্রায় ২০ টন ম্যাঙ্গো জুস ভারতে রফতানি হয়েছে, যার মাধ্যমে প্রায় ৬ হাজার মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আয় হয়েছে।

রফতানি কাজে নিয়োজিত সিঅ্যান্ডএফ প্রতিনিধি রাশেদ আহমেদ জানান, ‘আকিজ গ্রুপ ও সজিব নামের দুটি প্রতিষ্ঠান ভারতের সুকন ড্রিংকস ও দিপালী এন্টারপ্রাইজের কাছে এ ম্যাঙ্গো জুস রফতানি করছে। এর মাধ্যমে হিলি বন্দর দিয়ে নতুন পণ্যের রফতানির সূচনা হলো।

এর আগে হিলি বন্দর দিয়ে রফতানি হতো ঝুট কাপড়, প্লাস্টিক ক্যারেট, চিটাগুড় ও রাইস ব্র্যান ক্রুড অয়েল। তবে ভারতের অনীহা, কাস্টমস জটিলতা, অবকাঠামোগত সমস্যা ও বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে রফতানি কার্যক্রম প্রায় বন্ধ হয়ে পড়ে। এমনকি রাইস ব্র্যান রফতানিও থেমে যায়। সবশেষ চলতি বছরের ১৬ জানুয়ারি ১২০ টন রাইস ব্র্যান রফতানি হয়েছিল, যার মাধ্যমে আয় হয়েছিল ১ লাখ ২৬ হাজার ডলার।

শফিকুল ইসলাম নামে এক রফতানিকারক জানান, হিলি দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হলেও নানা প্রতিবন্ধকতায় এখান থেকে রফতানির সুযোগ পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। ভারতের অভ্যন্তরে কাস্টমস কর্মকর্তার অনুপস্থিতি, সংকুচিত সড়ক ও কোয়ারেন্টিন অফিসের অভাবের মতো সমস্যা সমাধানে দুদেশের সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, ‘রফতানি কার্যক্রম আবার শুরু হওয়ায় আমরা আশাবাদী। আমরা চেষ্টা করছি, রফতানিকারকদের যেন ড্যামারেজ না গুনতে হয়। দ্রুত পরীক্ষণ, শুল্কায়ন ও ছাড়পত্র দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে।’ তিনি আশা প্রকাশ করেন, নিয়মিত রফতানি শুরু হলে জাতীয় অর্থনীতির চাকা আরো সচল হবে।

রফতানিকারকরা বলছেন, হিলি স্থলবন্দর দিয়ে রফতানির গতি বাড়াতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং ভারতে রফতানির ক্ষেত্রে জটিলতা নিরসনে উচ্চপর্যায়ে কূটনৈতিক উদ্যোগ নেয়া দরকার। এতে করে সীমান্ত বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচিত হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com