• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

তৃণমূলের দাবি— যুবদলের নতুন কমিটিতে মারুফ পারভেজ প্রিন্সকে নেতৃত্বে দেখতে চাই

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ৩১৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

 

স্বপ্না আক্তার স্বর্ণালী, নীলফামারী প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নীলফামারী জেলা শাখার বর্তমান সভাপতি মারুফ পারভেজ প্রিন্সকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নীলফামারী জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে, বিশেষ করে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান তৃণমূল নেতাকর্মীরা।

দলীয় আদর্শে বিশ্বাসী, সংগ্রামী ও সাহসী এই ছাত্রনেতা দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতিতে সক্রিয় থেকে নেতৃত্ব দিয়েছেন দলের দুঃসময়ে। তার নেতৃত্বে নীলফামারী জেলা ও উপজেলার প্রতিটি ইউনিটে ছাত্রদল ও যুবদলের সংগঠন সুসংগঠিত হয়েছে।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলার রায় ঘোষণার দিন কেন্দ্রীয় কর্মসূচি পালনের সময় পুলিশের হাতে গ্রেফতার হন মারুফ পারভেজ প্রিন্স। রাজপথে সক্রিয় থাকায় তাকে তিনদিন কারাবরণ করতে হয়। এরপরও তিনি দলের নির্দেশনা মোতাবেক রাজপথে সক্রিয় থেকেছেন, এবং রাজনীতি থেকে একচুলও পিছু হটেননি।

এ প্রসঙ্গে নীলফামারী জেলা যুবদলের এক নেতা বলেন,
“মারুফ পারভেজ প্রিন্স আমাদের পরীক্ষিত একজন সাহসী সংগঠক। ছাত্রদলের পাশাপাশি যুবদলের প্রতিটি আন্দোলন, মিছিল-মিটিংয়ে তার উপস্থিতি ও নেতৃত্ব আমরা দেখেছি। এমন নেতার নেতৃত্বে আমরা ভবিষ্যতের যুবদলকে গড়তে চাই।”

আরেক সিনিয়র নেতা বলেন,
“তিনি শুধু দলের আদর্শের প্রতি নয়, নেতাকর্মীদের সাথেও তার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে। মারুফ প্রিন্সের মতো নেতার প্রয়োজন এখন যুবদলের শীর্ষ নেতৃত্বে, যিনি তৃণমূলকে বুঝেন এবং তৃণমূল তাকে ভালোবাসে।”

তৃণমূলের আরও নেতাকর্মীরা বলেন,
“আমরা নতুন নেতৃত্বে এমন কাউকে চাই, যিনি মাঠে ছিলেন, আছেন এবং থাকবেন। মারুফ প্রিন্স শুধু নাম নয়, এটা এখন কর্মীদের প্রেরণার উৎস। তার হাত ধরেই আমরা আবার রাজপথে শক্তভাবে দাঁড়াতে চাই।”

তৃণমূলের জোরালো দাবি, মারুফ পারভেজ প্রিন্সকে যুবদলের নতুন নীলফামারী জেলা কমিটিতে সাধারণ সম্পাদক পদে মূল্যায়ন করলে সংগঠন আরও গতিশীল হবে এবং রাজপথে যুবদলের উপস্থিতি দৃঢ় হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com