• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম।

ঘাটাইলে ফারিয়ার মাসিক সমন্বয় সভায় ফারিয়ার নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণা

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ৩১৪ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

 

-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি

ঘাটাইল উপজেলা ফারিয়ার মাসিক সমন্বয় সভা ঘাটাইল হাসপাতাল রোডের লাইফ কেয়ার হসপিটালের মিটিং রুমে অনুষ্ঠিত হয়।

১৩ আগষ্ট বুধবার রাত ৮ টায় ঘাটাইল উপজেলা ফারিয়ার সিনিয়র সহ-সভাপতি মো: সাহাদত হোসেন সুমনের সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ফারিয়ার সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা ফারিয়া ও জাতীয় সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সভাপতি,কেন্দ্রীয় ফারিয়ার দ্বি-বার্ষিক নির্বাচনে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মো: শাহানূর আহম্মেদ সোহাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ফারিয়ার সাধারণ সম্পাদক মো: নাসিমুজ্জামান রিপন,বিএমজিটিএ-এর টাঙ্গাইল জেলা সভাপতি কে.এম শামীম,টাঙ্গাইল জেলা ফারিয়ার প্রচার সম্পাদক মো: হান্নান মিয়া, গোপালপুর উপজেলা ফারিয়ার সাধারণ সম্পাদক মো: আতিকুর রহমান,কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চক্রবর্তী, গোপালপুর পৌরসভা ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার বেলাল হোসেন,ওলামা দলের হাজ্বী মো: বোরহান উদ্দিন,মো: রাকিব, মো: হুমায়ুন, মো: মজিবর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দের বক্তব্যে চাকরির নিশ্চয়তা,
অতিরিক্ত টার্গেট ও ইনসেন্টিভ বৈষম্য দুরিকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ সহ আগামী ১৯ সেপ্টেম্বরের বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী গোপালপুর উপজেলা ফারিয়া ও জাসাস সভাপতি মো: শাহানুর আহমেদ সোহাগের নির্বাচনী প্রচারণা নিয়ে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার আগামী ১৯ সেপ্টেম্বরের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মো: শাহানুর আহমেদ সোহাগের সাংগঠনিক দক্ষতা সহ তার বিভিন্ন গুণাবলী নিয়ে আলোচনা করেন। পদপ্রার্থীকে বিজয়ী করার জন্য এখন থেকেই বাংলাদেশের সকল ফারিয়া সমন্বয়কারীদের সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ অব্যাহত রাখতে হবে বলেও সকলে অভিমত ব্যক্ত করেন।এছাড়াও ফারিয়ার এই সমন্বয় মিটিংয়ে উপস্থিত সকলের সর্বাত্মক সহযোগিতায় ও নির্বাচনী প্রচারণায় যাতে সকলে অংশগ্রহণ করেন এ বিষয়ে সকলকেই দিক-নির্দেশনা প্রদান করা হয়।
সমন্বয় সভার সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক প্রসেনজিৎ কুমার ও সার্বিক সহযোগিতায় ছিলেন ঘাটাইল ফারিয়ার সাধারণ সম্পাদক মো: রনি মিয়া।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com