• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
CCTV ক্যামেরায় নজরদারির অভিযোগ, জমি দখলের দাবি টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ দুলালপুরে ইয়াবাসহ শফিকুল আটক, বাড়িতে তল্লাশিতে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি উদ্ধার সিরাজগঞ্জের কবি, লেখক ও সাহিত্য-সংস্কৃতিমনাদের চলনবিলের বর্ষাকালীন সৌন্দর্য উপভোগ করতে নৌ-ভ্রমণ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের জিয়া উদ্দিন ২ লাখ ইয়াবাসহ উখিয়ায় আটক টেকনাফে পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ১ বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নরসিংদীতে মোবাইল কোর্টে: দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টেকনাফের হ্নীলার মগপাড়ায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার, চালানের প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী কোনো দেশের আমন্ত্রণে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী। তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে কলেজশিক্ষক সাময়িক বরখাস্ত। সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই কলকাতায় আগুনে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে; পরিবার চাইলে খরচ বহন করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রকৃতি ধ্বংস নয়, সংরক্ষণ করে উন্নয়ন করতে হবে: পরিবেশ উপদেষ্টা

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৭১ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার নীলফামারী:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, উন্নয়ন কর্মকাণ্ডে প্রকৃতির ক্ষতি করা যাবে না। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে প্রকৃতিকে রক্ষা করেই পরিকল্পনা গ্রহণ করতে হবে।

বাসস সুত্রে জানা গেছে
শনিবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় পর্যায়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। আমাদের নদী, বন, পাহাড় ও গাছপালা দেশের প্রাণ। এগুলো দূষণ বা ধ্বংস করা কোনোভাবেই কাম্য নয়। বরং প্রকৃতিকে ভালোবাসতে হবে এবং সাধারণ মানুষের মাঝে প্রকৃতি রক্ষার বার্তা ছড়িয়ে দিতে হবে।

তরুণদের প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, দেশের ভবিষ্যৎ তাদের হাতে। সাহস ও ঐক্যের মাধ্যমে তারাই যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। তিনি আরও বলেন, সমাজে বৈষম্য দূর না করলে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়। অতীতে বৈষম্য দূরীকরণে কেউ স্পষ্ট উদ্যোগ নেয়নি, এখন সময় এসেছে তরুণদের সেই দায়িত্ব নেওয়ার।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম আমানুল্লাহ সভাপতিত্ব করেন। উপ-উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান, ড. মো. নূরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. এ টি এম জাফরুল আযমসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

পরিবেশ উপদেষ্টা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। পরে তিনি গাজীপুরের বেলাই বিল পরিদর্শন করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com