• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন

রাস্তা নিয়ে বিরোধে নিহত পরিবারের সংবাদ সম্মেলন

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৪৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

 প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীতে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় নিহত মোছলেম উদ্দিনের পরিবারের সদস্যরা দ্রুত বিচার দাবি করেছেন। আজ সোমবার(০৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের কলেজ মোড় এলাকায় কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তাঁরা। সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী সহিদা বেগম অভিযোগ করে বলেন, ‘রাস্তায় কথা কাটাকাটির জেরে বেলাল হোসেন ও তাঁর স্বজনেরা আমার স্বামীকে মাথায় আঘাত করেন। আমার মেয়েকেও ওরা মারধর করেছে, মাকেও আঘাত করেছে। মামলার পর থেকে শুধু একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে, বাকি ৯ জন এখনও পলাতক। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও আসামিদের দ্রুত বিচার চাই।’ ভুক্তভোগী পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৩ আগস্ট নাগেশ্বরী উপজেলার গোবর্ধন কুটি এলাকায় রাস্তা নিয়ে বিবাদের সময় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন মোছলেম উদ্দিন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের ভাই হাজার উদ্দিন পরদিন ২৪ আগস্ট থানায় মামলা করেন। মামলার ১১ আসামির মধ্যে একজন গ্রেপ্তার হলেও অন্যরা এখনও ধরা পড়েনি। লিখিত বক্তব্যে নিহতের ভাতিজা রবিউল ইসলাম বলেন, ‘বাকি আসামিরা শেখ ফরিদ, আলমগীর হোসেন, মোজাম্মেল হক, আব্দুস সালাম, রাহিমুল ইসলাম, মো. রবিউল ইসলাম, মফিজুল ইসলাম, বিলকিছ বেগম, মৌসুমী বেগম ও রাবেয়া বেগম। কিন্তু তাঁদের কেউ ধরা পড়েনি। আমরা চাই দ্রুত গ্রেপ্তার করে দোষীদের শাস্তি দেওয়া হোক।’ নিহতের মা সাহেরা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলের চার সন্তান। তাদের এখন কে দেখবে? আমি আমার ছেলের হত্যার বিচার চাই।’ এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা নাগেশ্বরী থানার উপপরিদর্শক মকবুল হোসেন বলেন, ‘আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। আসামিরা বাড়িতে অবস্থান করছেন না, পালিয়ে বেড়াচ্ছেন। তাঁরা ফোনও ব্যবহার করছেন না।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com