• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

রুমায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১২০ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

রুমা প্রতিনিধি: বান্দরবানের রুমায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটায়
ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে “জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প” এর আওতায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালায় ইমার্জেন্সি হেলথ রেসপন্স গ্রুপ গঠন, এর সদস্যদের করণীয় ও কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল হাসান। প্রধান অতিথি ছিলেন রূমা সাঙ্গু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ছোলজার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সুকান্ত দেব, রেমাক্রি প্রাংসা উঃ উঈাঅইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিরা বম, রুমা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ এদ্রিছ মিয়া, রুমা প্রেসক্লাবের সভাপতি শৈহ্লাচিং মার্মা, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জ্যেষ্ঠ কর্মকর্তা কাজী ফজলুল হক চৌধুরী, রুমা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হোফাইজা মাহমুদ এবং রেড ক্রিসেন্টের রুমা উপজেলা স্বেচ্ছাসেবক লিডার মোহাম্মদ আফছার উদ্দিন। কর্মশালা শুরুর আগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সার্বিক কার্যক্রম নিয়ে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপনা করেন মুজাহিদুল হক চৌধুরী। আলোচকরা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ, সংক্রামক রোগের বিস্তার এবং জরুরি স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা মোকাবিলায় স্থানীয়ভাবে দক্ষ ও সচেতন টিম গঠন করা অত্যন্ত জরুরি। এজন্য ইমার্জেন্সি হেলথ রেসপন্স গ্রুপ কার্যকর ভূমিকা রাখতে পারবে। কর্মশালায় অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com