• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আগামী মাসে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখা কমিটির আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরের ফুলবাড়ীতে মাদ্রাসা-প্রতিবন্ধীসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ১কোটি ৩০লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন র‍্যাব-৫-এর বিশেষ অভিযানে গ্রেপ্তার রতন শাহ, তদন্তে খতিয়ে দেখা হচ্ছে একাধিক অভিযোগ

কামারখন্দে পার্টনার প্রোগ্রামের আওতায় প্রদর্শনীর ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।

dailydhakamail / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:- সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলায় পার্টনার প্রোগ্রাম এর আওতায় রোপা আমন ধানের কমিউনিটি বীজ উৎপাদন প্রদর্শনী (ব্রি ধান-১০৩) এর ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার পাইকশা ব্লকের বালুকোল গ্রামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রোগ্রামের বগুড়া অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মাসুদ আহমেদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন চন্দ্র বর্মন।

এ সময় উপস্থিত ছিলেন পাইকশা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মাসুদুর রহমান, জামতৈল ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা ফেরদৌস আহমেদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বালুকোল গ্রামের প্রায় ৫০ জন কৃষক-কৃষাণী, যারা নতুন জাতের ধান চাষে আগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠানে আধুনিক জাতের রোপা আমন ধানের বীজ উৎপাদন প্রযুক্তি, রোগবালাই ও পোকামাকড় দমন পদ্ধতি, এবং বীজ সংরক্ষণ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার মাসুদ আহমেদ বলেন,“পার্টনার প্রোগ্রামের মূল লক্ষ্য হলো খোরপোশ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের মাধ্যমে দেশের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।”

তিনি আরও জানান, এ লক্ষ্যে পার্টনার প্রোগ্রাম উচ্চফলনশীল ও বালাই সহনশীল ধানের জাতের প্রদর্শনী বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের মধ্যে সম্প্রসারণে কাজ করছে।
ব্রি ধান-১০৩ একটি মেগা ভ্যারাইটি—এর ফলন বেশি এবং রোগবালাইয়ের আক্রমণ তুলনামূলক কম।

তিনি প্রদর্শনীভুক্ত কৃষকদের ব্রি ধান-১০৩ এর বীজ সংরক্ষণ করে পরবর্তী মৌসুমে স্থানীয় কৃষকদের মাঝে সম্প্রসারণের পরামর্শ প্রদান করেন।

এর আগে সিনিয়র মনিটরিং অফিসার লাহিড়ীবাড়ি পুষ্টি পিএফএস-এ কৃষাণীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ছোট ধোপাকান্দি গ্রামে রোপা আমন ধানের আরেকটি কমিউনিটি বীজ উৎপাদন প্রদর্শনী পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com