• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। আজ ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস ঢাকার যানজট নিরসনে কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর অননুমোদিত বা মানহীন কোনো ক্লিনিক চলতে দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী নরসিংদী সদর হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান। নজির সৃষ্টি করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি: দলকে গতিশীল করতে সভাপতির পদ থেকে পদত্যাগ বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী। শহীদ গাজীউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় শেরপুরের দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ। গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চান ধুনটের চিকাশী ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো: হেলালুর রহমান বাবু বাবার পথেই: প্রধানমন্ত্রী তারেক রহমান খাল পুনঃখনন উদ্বোধন করলেন দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বদলগাছীতে মানবিক সহায়তার ভিজিএফ চাউল বিতরণ বরিশালে বিএনপির উদ্যোগে দোয়া ও শোকরানা মোনাজাত বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী, জনগণের জন্য কাজ করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীতে বছরের প্রথম বৃষ্টিতেই ইটভাটার সর্বনাশ: ১০ কোটি টাকার কাঁচা ইট নষ্ট — হতাশায় ভাটা মালিকরা চরভদ্রাসনে পদ্মা নদীর পাড়ে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক: হুমকিতে কৃষি ও পরিবেশ ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ — এ্যাডভোকেট শাহানাজ জামান

কামারখন্দে শৈতপ্রবাহে বোরো বীজতলা ও অন্যান্য ফসলের যত্ন ও পরিচর্যায় করনীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত  

dailydhakamail / ৬৯ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

 

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ প্রতিনিধি:-

সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায়  বিভিন্ন ব্লকে চলমান শৈতপ্রবাহে বোরো ধানের বীজতলা ও অন্যান্য রবি ফসলের যত্ন ও পরিচর্যায় করনীয় বিষয়ে কৃষকদের সাথে মতবিনিময় ও উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়। কামারখন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে –

মঙ্গলবার (৬জানুয়ারি-২০২৬খ্রি.) কামারখন্দ উপজেলার   ঝাঐল, পাইকশা, রসুলপুর,  মধ্যভদ্রঘাট প্রভৃতি ব্লকে কৃষকদের সাথে এই মতবিনিময় সভা ও উঠোন বৈঠক মতবিনিময় সভায়-কামারখন্দ  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন চন্দ্র বর্মন,  অতিরিক্ত কৃষি অফিসার মোছাঃ মিশু আকতার, কৃষি সম্প্রসারণ অফিসার  তাসলিম হাসান,  সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার  এস, এম, আতোয়ার হোসেন এবং সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন ।  অনুষ্ঠানে আরও উপস্থিত কর্মকর্তারা জানান চলমান শৈতপ্রবাহে বোরো ধানের চারাগাছ হলুদ হয়ে যেতে পারে,  চারাগাছ দূর্বল ও লাল হয়ে কোল্ড ইনজুরিতে ধানের চারা মারা যেতে পারে। তাই চারাগাছ হলুদ হয়ে গেলে প্রতি শতাংশে ২৮০ গ্রাম করে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে।  এরপরও গাছ সবুজ না হলে প্রতি শতকে ৪০০ গ্রাম করে জিপসাম ব্যাবহার করতে হবে।  তাছাড়া  ঠান্ডা আবহাওয়ার কারণে বোরো ধানের চারা পোড়া রোগ দেখা দিতে পারে।  রোগ দেখা দিলে এ্যাজোক্সিস্ট্রবিন অথবা পাইরাক্লোস্ট্রবিন গ্রুপের ছত্রাক নাশক স্প্রে করতে হবে।  অতিরিক্ত ঠান্ডার সময় বোরো ধানের বীজতলা স্বচ্ছ পলিথিন দিয়ে বিকাল ৩ টা  হতে পরদিন সকাল ১০ টা পর্যন্ত ঢেকে রাখতে হবে। পরদিন সকালে চারার উপর জমাকৃত শিশির লাঠি/ রশির সাহায্যে ঝরিয়ে দিতে হবে৷ বক্তারা এসময় সরিষা, আলু, ডালজাতীয়সহ বিভিন্ন রবি ফসলের যত্ন ও পরিচর্যায় এ সময়ে কী করনীয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং পাশ্ববর্তী বোরোধানের বীজতলায় কৃষকদের নিয়ে গিয়ে সরেজমিনে বীজতলার পরিচর্যার বিষয়ে হাতে কলমে অর্থাৎ ব্যবহারিক ধারণা দেন। উপজেলা কৃষি অফিসার জনাব রতন চন্দ্র বর্মন বলেন কৃষি ও কৃষকের স্বার্থে এই ধরনের উঠোন বৈঠক ও মতবিনিময় সভার মাধ্যমে কৃষকদের পরামর্শ সেবাদানের এই কার্যক্রম চলমান থাকবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com