• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী। শহীদ গাজীউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় শেরপুরের দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ। গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চান ধুনটের চিকাশী ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো: হেলালুর রহমান বাবু বাবার পথেই: প্রধানমন্ত্রী তারেক রহমান খাল পুনঃখনন উদ্বোধন করলেন দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বদলগাছীতে মানবিক সহায়তার ভিজিএফ চাউল বিতরণ বরিশালে বিএনপির উদ্যোগে দোয়া ও শোকরানা মোনাজাত বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী, জনগণের জন্য কাজ করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীতে বছরের প্রথম বৃষ্টিতেই ইটভাটার সর্বনাশ: ১০ কোটি টাকার কাঁচা ইট নষ্ট — হতাশায় ভাটা মালিকরা চরভদ্রাসনে পদ্মা নদীর পাড়ে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক: হুমকিতে কৃষি ও পরিবেশ ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ — এ্যাডভোকেট শাহানাজ জামান বরিশাল হলিডে স্কুলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০০ পরিবার পেল ছাগল ও ফ্লোরম্যাট দুলালপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জিসাস বরিশাল জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে জাকির সভাপতি ও জাহিদুর সাধারণ সম্পাদক নির্বাচিত নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ

বগুড়া পৌরসভার ২১ নং ওয়ার্ডবাসীর সম্মাননা স্মারক পেলেন বগুড়া শহর যুবদল সভাপতি আহসান হাবীব মমি

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ৫৬ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়া শহর যুবদলের সভাপতি ও পরিচ্ছন্ন, নীতিবান রাজনীতিবিদ আহসান হাবীব মমিকে যুবদলের সাংগঠনিক কার্যক্রমে দক্ষ নেতৃত্ব ও অগ্রণী ভূমিকার স্বীকৃতি হিসেবে বগুড়া শহরের ২১ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আহসান হাবীব মমি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতির যে শক্ত ভিত্তি স্থাপন করেছিলেন, সেই আদর্শের উত্তরাধিকার আজ বহন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতৃত্ব, আদর্শ ও সংগ্রামের মাধ্যমে তিনি শহীদ জিয়ার রাজনৈতিক দর্শনের আধুনিক ও সময়োপযোগী প্রতিফলন।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বেই যুবদলসহ বিএনপি সাংগঠনিকভাবে নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সুসংগঠিত আন্দোলনের পথে এগিয়ে যাচ্ছে।
স্মারক প্রদান অনুষ্ঠানে ২১ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তৃণমূল পর্যায়ে ২১ নং ওয়ার্ড যুবদলকে সুসংগঠিত করা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার ক্ষেত্রে তার অবদান উপস্থিত নেতাকর্মীদের প্রশংসা কুড়ায়। উপস্থিত নেতৃবৃন্দ মনে করেন, আব্দুল মমিনের মতো ত্যাগী ও দক্ষ সংগঠকরাই ভবিষ্যতে যুবদলের শক্ত ভিত্তি গড়ে তুলবেন।
অনুষ্ঠানে জিতু, রুমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবদলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা বলেন, যুবদলের ন্যায়নিষ্ঠ, সুসংগঠিত ও জনবান্ধব কর্মকাণ্ডের মধ্য দিয়েই বিএনপি আগামী দিনে আরও শক্তিশালী রাজনৈতিক ভূমিকা রাখতে সক্ষম হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com