• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

সিরাজগঞ্জে “দরগাহ রোড ও আরশীনগর সোসাইটি”-র আয়োজনে চেম্বার প্রেসিডেন্ট মোঃ সাইদুর রহমান বাচ্চুকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা

dailydhakamail / ৮৬ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জনতার মেয়রখ্যাত মোঃ সাইদুর রহমান বাচ্চুকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে প্রানঢালা সংবর্ধনা প্রদান করেছে “দরগাহ রোড ও আরশীনগর সোসাইটি”।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ) রাত ৮টায় সিরাজগঞ্জ শহরের দরগাহ রোডে এই সংবর্ধনা, মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবর্ধিত অতিথি মোঃ সাইদুর রহমান বাচ্চু তার বক্তব্যে প্রথমে বিএনপির সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন। তিনি স্মৃতিচারণ করে বলেন, অসুস্থ অবস্থায় বেগম খালেদা জিয়া নিজে তার বাসায় এসে তাকে সান্ত্বনা দিয়েছিলেন এবং বলেছিলেন—একদিন দেশের অগ্রগতিতে তার ভূমিকা থাকবে। এ সময় তিনি তার লেখা একটি কবিতা অডিও রেকর্ডের মাধ্যমে উপস্থিত সকলের সামনে উপস্থাপন করেন।

তিনি আরও উল্লেখ করেন, বিগত সরকারের সময়ে হামলা-মামলার কারণে আত্মগোপনে থাকার সময় দরগাহ রোড ও আরশীনগর এলাকার মানুষ তাকে নিজেদের বাড়িতে আশ্রয় দিয়েছেন। এজন্য তিনি এলাকার জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এই এলাকার মানুষের যেকোনো সমস্যা বা প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মোঃ শামীম খান, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ সুইট, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার (রফিক সরকার), অ্যাডভোকেট কর্ণেল, এনডিপি’র এনজিওর নির্বাহী পরিচালক, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক মোঃ আলাউদ্দিন খান, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক জুয়েল রানা, সাইদুর রহমান বাচ্চুর সহধর্মিণী তানজিলা রহমান পাখি, দৈনিক সিরাজগঞ্জ বার্তা পত্রিকার সম্পাদক মোঃ আব্দুল হামিদ হীরা, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলামিন খান, বাংলাদেশ মিউজিশিয়ান ফাউন্ডেশন সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক ও জাসাস জেলা আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ আল-মাহমুদ রানা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুধীজন ও সাধারণ বাসিন্দারা।

আয়োজকরা বলেন, সৎ ও নিষ্ঠাবান একজন কৃতি সন্তান হিসেবে মোঃ সাইদুর রহমান বাচ্চুকে সংবর্ধনা দিতে পেরে তারা গর্বিত এবং ভবিষ্যতেও তার পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা করেন জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ খ্রিস্টাব্দের গোল্ড মেডেলপ্রাপ্ত শিল্পী অনুরাধা দত্ত ঐশী, প্রীতি ইসলামসহ জেলার অন্যান্য বিশিষ্ট শিল্পীরা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com