• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। আজ ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস ঢাকার যানজট নিরসনে কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর অননুমোদিত বা মানহীন কোনো ক্লিনিক চলতে দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী নরসিংদী সদর হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান। নজির সৃষ্টি করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি: দলকে গতিশীল করতে সভাপতির পদ থেকে পদত্যাগ বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী। শহীদ গাজীউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় শেরপুরের দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ। গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চান ধুনটের চিকাশী ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো: হেলালুর রহমান বাবু বাবার পথেই: প্রধানমন্ত্রী তারেক রহমান খাল পুনঃখনন উদ্বোধন করলেন দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বদলগাছীতে মানবিক সহায়তার ভিজিএফ চাউল বিতরণ বরিশালে বিএনপির উদ্যোগে দোয়া ও শোকরানা মোনাজাত বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী, জনগণের জন্য কাজ করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীতে বছরের প্রথম বৃষ্টিতেই ইটভাটার সর্বনাশ: ১০ কোটি টাকার কাঁচা ইট নষ্ট — হতাশায় ভাটা মালিকরা চরভদ্রাসনে পদ্মা নদীর পাড়ে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক: হুমকিতে কৃষি ও পরিবেশ ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ — এ্যাডভোকেট শাহানাজ জামান

বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক সমিতির উদ্যোগে বার্ষিক কর্মপরিকল্পনা বিষয়ক আলোচনা সভা

dailydhakamail / ৪৭ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া :

মৎস্য খাতের উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে বগুড়া জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতির উদ্যোগে বার্ষিক কর্মপরিকল্পনা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় শহরের চারমাথা এলাকার সেঞ্চুরী মোটেল-এ এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি খোরশীদুল ইসলাম এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান তাজু।

আলোচনা সভায় মৎস্য হ্যাচারি মালিকদের বিদ্যমান সমস্যা, সম্ভাবনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, মানসম্মত পোনা উৎপাদন নিশ্চিতকরণ এবং মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে সমিতির আগামী দিনের কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার এ্যাসোসিয়েশন, বগুড়া জেলা কমিটির সভাপতি ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।

বিশেষ অতিথির বক্তব্যে মোঃ আরমান হোসেন ডলার বলেন,
“মৎস্য খাত শুধু পুষ্টি নিরাপত্তাই নিশ্চিত করে না, বরং এটি দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এই খাতের উন্নয়নে হ্যাচারি মালিকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি মানসম্মত পোনা উৎপাদনে আরও সচেতন হতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।”

এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির সাংগঠনিক সম্পাদক রানা, প্রচার সম্পাদক রফিকুল ইসলামসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দেশের ক্রমবর্ধমান মাছের চাহিদা পূরণে মৎস্য হ্যাচারি মালিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খাতের সার্বিক উন্নয়নে সকলকে একযোগে কাজ করার কোনো বিকল্প নেই।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com