• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মাসিক সভা ও জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত সিরাজগঞ্জে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে মওলানা ভাসানী কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত সারিয়াকান্দিতে যুবকদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় অপরাজনীতি ও অপশক্তির বিরুদ্ধে তারুণ্যের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ;তানভীর আহসান। শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল হাজারো বেকারের কর্মসংস্থানের সুযোগ: রংপুর-অপারেশন৪,  ডোমেইন টিএমএসএস-এর সরাসরি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্যে এগিয়ে চলেছেন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আল ইব্রাহিম শাহজাদপুরে রংধনু মডেল স্কুল পরিদর্শনে ৭ উপসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় সংসারে অশান্তি, সাদা মাইক্রোবাসে তুলে নেওয়ার পর নিখোঁজ ছেলে নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অসুস্থ নেতাকর্মী ও সাধারণ মানুষের খোঁজখবর নিতে হাসপাতালে তানভীর আহসান হাবীব দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)

dailydhakamail / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

বিশেষ প্রতিনিধি, ভোলা জেলা:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা-৩ আসন থেকে নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসন থেকে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হন। ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ১ লাখ ৪৫ হাজার ৯৯০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নিজামুল হক (ফুলকপি প্রতীক), পেয়েছেন ৫৭ হাজার ৩৫১ ভোট।
গণভোটে এই আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ২২ হাজার ৯৪০টি এবং ‘না’ ভোট পড়েছে ৫৬ হাজার ৬০৭টি।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এর আগে ষষ্ঠ জাতীয় সংসদে ১৯ মার্চ ১৯৯৬ থেকে ২৯ মার্চ ১৯৯৬ পর্যন্ত খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় বাণিজ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অষ্টম জাতীয় সংসদে খালেদা জিয়ার তৃতীয় মন্ত্রিসভায় তিনি দায়িত্ব পালন করেন:

১১ অক্টোবর ২০০১ থেকে ২২ মে ২০০৩: পাটমন্ত্রী।
২২ মে ২০০৩ থেকে ২৯ অক্টোবর ২০০৬: পানি সম্পদ মন্ত্রী।
২৪ এপ্রিল ২০০৬ থেকে ২৮ অক্টোবর ২০০৬: বাণিজ্যমন্ত্রী।

এভাবে দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতার ভিত্তিতে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ দেশ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com