• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড

ভেদরগঞ্জে অবৈধ ব্যাটারি গলিয়ে সীসা উৎপাদনকারী কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড

dailydhakamail / ৭০ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ–

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় অবৈধভাবে পুরাতন ব্যাটারি গলিয়ে সীসা উৎপাদনকারী একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় ৬ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) উপজেলার মহিষকান্দি এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এম. রাফসান রাব্বি। অভিযানের সময় অবৈধ কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ৬ জনকে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে প্রসিকিউশন উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল নোমান।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভেদরগঞ্জ থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, শরীয়তপুরের সদস্যরা দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধভাবে পুরাতন ব্যাটারি গলিয়ে সীসা উৎপাদনের ফলে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ে। তাই এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com