• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ

dailydhakamail / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক :–

রাজধানীর উত্তরার জসিমউদ্দীন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

নিহতরা হলেন দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত পত্রিকার সাংবাদিক সাকিবুল হাসান।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়,গত রাতে বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে উত্তরার জসিমউদ্দীন এলাকায় একটি বাসের ধাক্কায় তারা গুরুতর আহত হন। পরে তাঁদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার স্বাক্ষরিত এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করা হয়।

শোকবার্তায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি খান সেলিম রহমান বলেন,«“সাংবাদিক রবিউল আলম রাজু ও সাকিবুল হাসানের অকাল মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং অপূরণীয় ক্ষতি। তাঁরা পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও সাহসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। তাঁদের এই অকাল প্রয়াণে সাংবাদিক সমাজ হারাল দুই নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে। মহান আল্লাহ তাআলা তাঁদের সকল গুনাহ ক্ষমা করুন, জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই গভীর শোক বহন করার শক্তি দান করুন।”»

শোকবার্তায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার বলেন,«“এই হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁদের এই অকাল বিদায় শুধু দুটি পরিবারের নয়, সমগ্র সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা এই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। একই সঙ্গে ভবিষ্যতে যেন আর কোনো পরিবার এভাবে প্রিয়জন হারানোর বেদনা বয়ে না বেড়ায়, সে লক্ষ্যে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানাচ্ছি।»

«নিহত দুই সাংবাদিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাঁদের জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য, শক্তি ও সান্ত্বনা দান করুন।”»

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) এই মর্মান্তিক দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্তের দাবি জানাচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনার সময় দায়িত্বে থাকা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনের বিষয়টিও তদন্তের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।

আজ দুটি কলম থেমে গেছে, নিভে গেছে দুটি সম্ভাবনাময় প্রাণ। তাঁদের শূন্যতা শুধু পরিবার বা সহকর্মীদের নয়, সমগ্র সাংবাদিক সমাজ দীর্ঘদিন অনুভব করবে। তাঁদের কর্ম, সততা ও পেশার প্রতি দায়বদ্ধতা স্মরণীয় হয়ে থাকবে।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে মরহুম দুই সাংবাদিকের রুহের মাগফিরাত কামনা করা হচ্ছে।
মহান আল্লাহ তাআলা তাঁদের জান্নাতুল ফিরদাউস নসিব করুন, কবরের আজাব মাফ করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।
#আমিন। 🤲


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com