• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ এম এন শাওন সাদেকীর ওপর হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ

শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া

dailydhakamail / ৬১ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

 

এস এম পারভেজ | স্টাফ রিপোর্টার:–

চাঁদপুরের হাইমচর উপজেলার ৬ নম্বর চরভৈরবী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাড়া বগুলা গ্রামের বাসিন্দা, মরহুম মোহাম্মদ মোবারক হোসেন গাইনের পুত্র, চরভৈরবী আজিজিয়া মাদরাসার সম্মানিত শিক্ষক এবং চরভৈরবী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান মিল্টন মাস্টার আর আমাদের মাঝে নেই।

দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতাজনিত কারণে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়তেই আত্মীয়-স্বজন, সহকর্মী, শিক্ষার্থী, রাজনৈতিক সহযোদ্ধা এবং সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

আরিফুর রহমান মিল্টন মাস্টার ছিলেন একজন সৎ, বিনয়ী, নীতিবান ও মানবিক ব্যক্তিত্ব। শিক্ষকতা পেশার মাধ্যমে তিনি অসংখ্য শিক্ষার্থীর নৈতিক, ধর্মীয় ও আদর্শিক শিক্ষা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর স্নেহ, আন্তরিকতা এবং আদর্শিক দিকনির্দেশনা শিক্ষার্থীদের হৃদয়ে আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

রাজনৈতিক অঙ্গনেও তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ সংগঠক। চরভৈরবী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ তাঁকে মানুষের আরও আপন করে তুলেছিল।

তাঁর অকাল প্রয়াণে চরভৈরবী ইউনিয়নের শিক্ষা, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসী অভিমত ব্যক্ত করেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সহকর্মী, শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, যেন তিনি আরিফুর রহমান মিল্টন মাস্টারকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় শোক সহ্য করার তাওফিক, ধৈর্য ও শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানান।

একজন আদর্শ শিক্ষক, নিবেদিতপ্রাণ সংগঠক এবং মানবিক মানুষ হিসেবে আরিফুর রহমান মিল্টন মাস্টারের অবদান চরভৈরবীর মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

মহান আল্লাহ তাআলার কাছে আমাদের প্রার্থনা—তিনি যেন মরহুম আরিফুর রহমান মিল্টন মাস্টারের সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন শোক সইবার ধৈর্য ও সাহস দান করেন। আমিন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com