• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম
তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন

নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার

dailydhakamail / ২৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার:– বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রামের বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল ওয়াহেদের ওপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা কমিটি।

ভুক্তভোগী পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ জুন ২০২৬ শনিবার রাত আনুমানিক ১০টার দিকে থালতা বাজার এলাকায় নজরুল ইসলাম, মাস্টার আবু হানিফ, আফতাবসহ কয়েকজনের বিরুদ্ধে মো. আব্দুল ওয়াহেদের ওপর হত্যার উদ্দেশে হামলা চালানোর অভিযোগ রয়েছে। হামলার সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে গুরুতর জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দীর্ঘ প্রায় এক মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি পুনরায় একই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনায় নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার খবর পেয়ে বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা কমিটির সভাপতি ও চিকিৎসা প্রযুক্তিবিদ মো. আরমান হোসেন ডলার হাসপাতালে গিয়ে আহত নেতার চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তিনি আহত আব্দুল ওয়াহেদ ও তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং মানবিক ও আইনগত সহায়তাসহ সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের অভিযোগ, মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের ক্ষেত্রে এখনো দৃশ্যমান অগ্রগতি নেই। তাদের দাবি, অভিযুক্তদের অবস্থান সম্পর্কে একাধিকবার পুলিশকে তথ্য দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পরিবারের আরও অভিযোগ, মামলার দ্বিতীয় আসামি হিসেবে উল্লেখিত মাস্টার আবু হানিফ নিয়মিত একটি বিদ্যালয়ে পাঠদান করছেন। তাদের ভাষ্য, সংশ্লিষ্ট বিদ্যালয়ের হাজিরা খাতা যাচাই করলেই বিষয়টি নিশ্চিত হওয়া সম্ভব। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে ঘটনার সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। একই সঙ্গে সংগঠনটি নন্দীগ্রাম উপজেলা প্রশাসন ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য জনাব মোশারফ হোসেনের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আহত নেতার চিকিৎসা, নিরাপত্তা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, রাজনৈতিক সহিংসতার অবসান এবং সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com