• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

বরিশাল হলিডে স্কুলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

dailydhakamail / ১১০ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

 

সাদ্দাম হোসেন, বরিশাল প্রতিনিধি:

১৪ মার্চ ২০২৬ (২৪ রমজান) বরাবরের মতো এবারও বরিশাল হলিডে স্কুলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজানের এই তাৎপর্যপূর্ণ আয়োজনে রাজনীতি, শিক্ষা ও সমাজসেবার বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বিশিষ্ট শিক্ষাবিদ কাজি মোহাম্মদ শাহীন, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সদস্য জিয়াউর ইসলাম সাবু, বরিশাল হলিডে স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. এ. মাসুদ, বরিশালের সংস্কৃতিজন শহিদুল ইসলাম মিন্টু, বরিশাল হলিডে স্কুলের সভাপতি তালহা তানভীর, সাবেক সভাপতি মেহেদী হাসান এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ফারহা তাসকিন ঈলমা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফসরা ইসলাম অর্না। এ সময় অতিথিবৃন্দ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা শিক্ষার্থীদের নৈতিকতা, জ্ঞানচর্চা, নেতৃত্বগুণ এবং সমাজ ও দেশের কল্যাণে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।

পরবর্তীতে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. এ. মাসুদ সংগঠনের পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি শিক্ষার্থীদের উৎসাহ ও অংশগ্রহণ দেখে ডিবেট (বিতর্ক) কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

উক্ত আয়োজনকে সফল করতে সার্বিক সহযোগিতা করেন “১১তম ব্যাক টু ডিবেট ২০২৬”-এর শিক্ষার্থীবৃন্দ এবং বরিশাল হলিডে স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com