• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক। সারা দেশে কমিউনিটি পুলিশিং ছড়িয়ে দেওয়া হবে : আইজিপি শেরপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। রাণীরহাট মেলা ঘিরে অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক

বগুড়ায় সেলুন ও বিউটি পার্লার শ্রমিক ইউনিয়নের ধানের শীষের পক্ষে প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত

dailydhakamail / ৪৯ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৩০ মার্চ, ২০২৬

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া:
আগামী ৯ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা ও পথসভা করেছে বগুড়া সেলুন অ্যান্ড বিউটি পার্লার শ্রমিক ইউনিয়ন।
রবিবার (২৯ মার্চ) বিকেলে শহরের জলেশ্বরীতলা, কালীবাড়ি মোড়, আলতাফুন্নেছা খেলার মাঠ এলাকা, ইয়াকুব স্কুল মোড়সহ বিভিন্ন সেলুন ও বিউটি পার্লারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন, ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং নির্বাচনী বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন।
প্রচারণাকালে সাবেক বগুড়া পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার পক্ষে ভোট চান নেতাকর্মীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া সেলুন অ্যান্ড বিউটি পার্লার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম লাডলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর থানা বিএনপির সাবেক সভাপতি ও শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরকার বাদল।
এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া শহর শ্রমিক দলের সাবেক সভাপতি ও জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাঘা, জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার সভাপতি আরমান হোসেন ডলার, তৃণমূল দল বগুড়া জেলা শাখার সভাপতি আব্দুল বারী, কৃষকদল বগুড়া জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, জিয়া সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি আব্দুল মাজেদ, বগুড়া পৌরসভা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জাগপা জেলা শাখার সহ-সভাপতি আবু রায়হান, বিএনপি নেতা আমিনুল ইসলাম স্বপন, কার-মাইক্রো শ্রমিক নেতা সোহেল রানা ও মাসুদ মণ্ডলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বগুড়া সেলুন অ্যান্ড বিউটি পার্লার শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফসার সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শ্রী মিঠু শীল, সেলুন শ্রমিক নেতা সোহেল আকবর, সুব্রতচন্দ্র শীল, যুবদল নেতা এনামুল হক, জিসাস নেতা এম. এম. রায়হান, সাজু, মোগলেছুরসহ অনেকে।
উপস্থিত নেতারা জানান, আসন্ন উপনির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে গণসংযোগ ও প্রচারণা আরও জোরদার করা হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com