• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার, পালিয়ে গেল মাদক ব্যবসায়ীরা

বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

dailydhakamail / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

 

স্টাফ রিপোর্টার:– বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ২০২৬ সালের নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে শনিবার (২৫ জুলাই) অস্থায়ী কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ নির্বাচন-প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আজিজুল হক মুঞ্জু।

সভায় আসন্ন নির্বাচনের সার্বিক প্রস্তুতি, সুষ্ঠু ভোটগ্রহণের পরিবেশ নিশ্চিতকরণ, দায়িত্ব বণ্টন, নির্বাচন পরিচালনার বিভিন্ন দিক এবং অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ লক্ষ্য বাস্তবায়নে নির্বাচন পরিচালনা কমিটি নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকল প্রস্তুতি সম্পন্ন করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

সভায় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নুর-ই-আলম, মো. আরমান হোসেন ডলার, মো. জহুরুল ইসলাম, মো. সাইফুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভা পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মো. লিটন শেখ বাঘা।

সভায় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, সকল প্রার্থী, ভোটার ও সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতা, দায়িত্বশীলতা এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মাধ্যমে বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ২০২৬ সালের নির্বাচন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হবে।

এর মাধ্যমে সংগঠনের গণতান্ত্রিক ধারা আরও সুদৃঢ় হবে এবং শ্রমিকদের আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি পাবে।

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com