• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ

অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা

dailydhakamail / ১৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৮ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:– দারিদ্র্যের নির্মম কষাঘাতে মাথা গোঁজার ঠাঁইটুকুও হারিয়েছেন রেহানা খাতুন। দুই সন্তানকে নিয়ে এখন তার ঠিকানা খুলনা-মোংলা রেললাইনের পাশের খোলা জায়গা। ঘরের মাত্র ৫০০ টাকা ভাড়া পরিশোধ করতে না পেরে অভাবের তাড়নায় শেষ পর্যন্ত নিজের মাথার চুলও বিক্রি করতে হয়েছে তাকে। একদিকে সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার চিন্তা, অন্যদিকে মাথার ওপর একটি নিরাপদ ছাদের অভাব—সব মিলিয়ে অসহায় রেহানার জীবন যেন দুঃখ-কষ্টের এক অবিরাম গল্প।

বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের এই ঘটনা স্থানীয়দের হৃদয়ে গভীরভাবে নাড়া দিয়েছে। দুই সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করা রেহানার পাশে দাঁড়িয়ে দ্রুত একটি নিরাপদ ঘরের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রেহানা খাতুন আগে দুই সন্তানকে নিয়ে একটি ভাড়া করা ঝুপড়ি ঘরে বসবাস করতেন। অভাবের সংসারে দিনের পর দিন ঘরভাড়া পরিশোধ করতে না পারায় একপর্যায়ে সেই সামান্য আশ্রয়টুকুও হারাতে হয় তাকে। কোথাও যাওয়ার জায়গা না থাকায় দুই সন্তানকে নিয়ে শেষ পর্যন্ত রেললাইনের পাশের সরকারি জমিতে আশ্রয় নেন তিনি।

রেহানার দুর্দশা দেখে স্থানীয় কয়েকজন প্রতিবেশী সহায়তার হাত বাড়িয়ে দেন। তাদের উদ্যোগে খুলনা-মোংলা রেলব্রিজের পাশে বাঁশের খুঁটি দিয়ে একটি ঘরের কাঠামো তৈরি করে দেওয়া হয়। কিন্তু কয়েক মাস পেরিয়ে গেলেও আর্থিক অনটনের কারণে সেটি আর পূর্ণাঙ্গ ঘরে রূপ নেয়নি। মাথার ওপর টিনের ছাউনি নেই, চারপাশে নেই বেড়া। ফলে তীব্র রোদ-বৃষ্টি উপেক্ষা করেই ওই অনাবৃত কাঠামোর নিচে দুই সন্তানকে নিয়ে দিন কাটছে রেহানার।

স্থানীয় বাসিন্দা ফেরদৌসী বেগম বলেন, ‘মাথা গোঁজার জায়গা না থাকায় রেহানা একসময় পাশের একটি বাড়িতে অস্থায়ীভাবে থাকতেন। একদিন দেখি, তার মাথায় চুল নেই। বিষয়টি জানতে চাইলে কান্নাকাটি করে জানায়, ঘরের ৫০০ টাকা ভাড়া পরিশোধ করার জন্য সে তার চুল বিক্রি করেছে। কথাটি শুনে খুবই কষ্ট পেয়েছি। একজন মাকে সন্তানের মাথার ওপর ছাদ দেওয়ার জন্য নিজের চুল বিক্রি করতে হয়েছে—এটা সত্যিই বেদনাদায়ক।’

রহিম শেখ বলেন, ‘রেহানার অবস্থা খুবই করুণ। দুই সন্তানকে নিয়ে সে অনেক কষ্টে দিন কাটাচ্ছে। থাকার মতো একটি ঘর নেই, খাবারেরও নিশ্চয়তা নেই। আমরা সরকারের কাছে আবেদন করব, যেন দ্রুত তার জন্য একটি নিরাপদ ঘরের ব্যবস্থা করা হয়।’

মহিদুল ইসলাম নামে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, ‘রেহানার জন্য বাঁশের কাঠামো তৈরি করা হয়েছে। এখন শুধু টিন ও চারপাশে বেড়ার ব্যবস্থা করতে পারলেই একটি ঘর দাঁড় করানো সম্ভব। এলাকার সচ্ছল মানুষ ও মানবিক ব্যক্তিরা এগিয়ে এলে রেহানা ও তার সন্তানদের অন্তত মাথা গোঁজার একটি নিরাপদ ঠাঁই হবে।’

সরেজমিনে দেখা যায়, সন্তোষপুর গ্রামের প্রবেশমুখে রেললাইনের পাশে দাঁড়িয়ে আছে বাঁশের তৈরি একটি অসম্পূর্ণ ঘরের কাঠামো। সেই কাঠামোর নিচেই দুই সন্তানকে নিয়ে বসবাসের স্বপ্ন দেখছেন রেহানা। অথচ ঘরটি এখনো বসবাসের উপযোগী হয়নি। বৃষ্টি এলে ভিজতে হয়, রোদ উঠলে পুড়তে হয়। রাত নামলে সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় কাটে সময়। তবুও এই অসম্পূর্ণ কাঠামোটিকেই নিজের ভবিষ্যৎ আশ্রয় হিসেবে আঁকড়ে ধরে আছেন তিনি।

রেহানার জীবনে অভাব যেন নিত্যদিনের সঙ্গী। কখনো সন্তানদের খাবারের চিন্তা, কখনো থাকার জায়গার দুশ্চিন্তা, আবার কখনো সামান্য ভাড়া পরিশোধের জন্য নিজের প্রয়োজনীয় জিনিস বিক্রি করে দিতে হচ্ছে। একজন মায়ের কাছে নিজের চুলও যে কতটা মূল্যবান, তা হয়তো এই ঘটনা না ঘটলে বোঝা কঠিন। কিন্তু সন্তানদের মাথার ওপর একটি ছাদ দেওয়ার সামান্য স্বপ্নটুকু পূরণ করতেই নিজের চুল বিক্রি করার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে।

কান্নাজড়িত কণ্ঠে রেহানা খাতুন বলেন, ‘দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে সব কষ্ট সহ্য করি। মাথা গোঁজার ঠাঁই তো নেই-ই, খাওয়ারও খুব কষ্ট। ঘরভাড়া দেওয়ার টাকা না থাকায় নিরুপায় হয়ে চুল বিক্রি করতে হয়েছিল। মা হয়ে সন্তানদের নিয়ে এভাবে থাকতে খুব কষ্ট হয়। আমি চাই, আমার সন্তানরা যেন অন্তত নিরাপদে থাকতে পারে। সরকারের কাছে আমার আকুতি, আমাদের জন্য একটু নিরাপদ থাকার ব্যবস্থা করে দিন।’

রেহানার এই আকুতি শুধু একটি ঘরের জন্য নয়—এটি দুই সন্তানের নিরাপদ ভবিষ্যৎ এবং একজন অসহায় মায়ের বেঁচে থাকার ন্যূনতম আশ্রয়ের জন্য আকুতি। যে মা মাত্র ৫০০ টাকা ভাড়া পরিশোধ করতে নিজের চুল বিক্রি করতে বাধ্য হন, তার কাছে একটি ছোট্ট ঘরই হতে পারে সবচেয়ে বড় স্বপ্ন।

অসহায় এই পরিবারের দুর্দশার অবসান ঘটাতে সরকারি আবাসন প্রকল্পের আওতায় দ্রুত একটি স্থায়ী ঘর বরাদ্দের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com