• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন

বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

dailydhakamail / ২৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৯ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার, বগুড়া:– বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের (স্থাপিত: ১৯৯৭, রেজি. নং-রাজঃ ১৫৪৬) ১০ম ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬ উপলক্ষে পূর্ণাঙ্গ নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. আজিজুল হক (মুনজু) আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, নতুন সদস্য ভর্তি কার্যক্রম আগামী ৩০ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত চলবে। সদস্যপদ নবায়নের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৯ আগস্ট রাত ৮টা পর্যন্ত। আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১১ আগস্ট পর্যন্ত ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে। ১২ আগস্ট আপত্তির শুনানি অনুষ্ঠিত হবে এবং ১৩ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র বিক্রি হবে ১৫ ও ১৬ আগস্ট প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। ১৭ আগস্ট মনোনয়নপত্র জমা নেওয়া হবে। মনোনয়নপত্রের সঙ্গে এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।

এরপর ১৮ আগস্ট মনোনয়নপত্র বাছাই, ১৯ আগস্ট আপত্তি গ্রহণ, ২০ আগস্ট আপত্তির শুনানি, ২২ আগস্ট চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ এবং ২৩ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২৫ আগস্ট প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে এবং একই দিনে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বগুড়ার টিটু মিলনায়তনে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে একই দিন ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।

তফসিল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. লিটন শেখ বাঘা, সদস্য ও বগুড়া জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম, বাংলাদেশ মুদ্রণশিল্প মালিক সমিতির আঞ্চলিক কমিটির কোষাধ্যক্ষ মো. ছাইফুল ইসলাম, বগুড়া জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. নূর-ই-আলম, বাংলাদেশ জাতীয় মানবাধিকার এসোসিয়েশন, বগুড়া জেলা শাখার সভাপতি মো. আরমান হোসেন ডলার এবং বগুড়া জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির সাবেক প্রচার সম্পাদক মো. ফেরদৌস রানা মিলু।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. আজিজুল হক (মুনজু) বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, নির্বাচন-সংক্রান্ত সব কার্যক্রম বগুড়ার প্রেসপট্টি, চকযাদু ক্রসলেন, বাদুড়তলায় অবস্থিত স্বচ্ছ গ্রাফিক্স অ্যান্ড প্রিন্টার্স কার্যালয় থেকে পরিচালিত হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com