• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন

dailydhakamail / ১২ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

 

মো. মাহমুদ হাসান
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কোদালিয়া বাজারসংলগ্ন নবনির্মিত চৌহালী সাব-জোনাল অফিস প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির চৌহালী সাব-জোনাল অফিসের উদ্বোধন করেন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান শাকিল।

টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ডের সদস্য মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল ম্যানেজার মো. ছানোয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলী (এসওডি), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, টাঙ্গাইলের মো. সজিবুল হাসান, চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ফরিদ উদ্দীন এবং চৌহালী সাব-জোনাল অফিসের এজিএম কাজী মোজাম্মেল হক।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লা, সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, চৌহালী এস বি এম কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুর রউফসহ টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির নাগরপুর-চৌহালী এলাকার ভিলেজ ইলেকট্রিশিয়ানদের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

চৌহালীতে নতুন সাব-জোনাল অফিস চালুর ফলে উপজেলার বিদ্যুৎ-সংক্রান্ত সেবা আরও সহজলভ্য হবে। পাশাপাশি বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান এবং সেবার মান উন্নয়নে কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা জানান।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com