• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা বরাদ্দ আছে, তবু সারের জন্য কৃষকের হাহাকার: ভূরুঙ্গামারীতে ক্ষোভের নেপথ্যে বণ্টনব্যবস্থা রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার স্বামীর করা ৫ লাখ টাকা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে CCTV ক্যামেরায় নজরদারির অভিযোগ, জমি দখলের দাবি টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ দুলালপুরে ইয়াবাসহ শফিকুল আটক, বাড়িতে তল্লাশিতে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি উদ্ধার সিরাজগঞ্জের কবি, লেখক ও সাহিত্য-সংস্কৃতিমনাদের চলনবিলের বর্ষাকালীন সৌন্দর্য উপভোগ করতে নৌ-ভ্রমণ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের জিয়া উদ্দিন ২ লাখ ইয়াবাসহ উখিয়ায় আটক টেকনাফে পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ১ বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নরসিংদীতে মোবাইল কোর্টে: দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টেকনাফের হ্নীলার মগপাড়ায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার, চালানের প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী কোনো দেশের আমন্ত্রণে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী। তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

নাগরপুরে ওয়াকফকৃত জায়গায় মডেল মসজিদ নির্মানের দাবিতে মানববন্ধন কর্মসূচী 

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৯১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৩০ জুন, ২০২৫

 

নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ওয়াকফকৃত জায়গায় মডেল মসজিদ নির্মান না করে সরকারি কলেজ চত্বরে মডেল মসজিদ নির্মানের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

৩০ জুন সোমবার দুপুরে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় এলাকাবাসী অভিযোগ করেন, ২০১৮ সালে নাগরপুরে মডেল মসজিদ নির্মানের প্রস্তাবনায়  ৪০ শতাংশ জায়গায় এই মসজিদ নির্মানের পরিকল্পনা করা হয়। নিয়ম অনুয়ায়ী কমপক্ষে ৪০ শতাংশ জায়গা ইসলামিক ফাউন্ডেশনের নামে রেজিষ্ট্রেশন করে দেয়ার বিধান রয়েছে। সে অনুয়ায়ী নাগরপুর ৫ নং ওয়ার্ডের সাধারণ মানুষ তাদের জমি ইসলামি ফাউন্ডেশনের নামে ওয়াকফ করে দেয়। এর পর সংসদ নির্বাচনে আহসানুল ইসলাম টিটু এমপি নির্বাচিত হলে মসজিদটি অন্যত্র নির্মানের উদ্দেশ্য নেন। কিন্তু শর্ত অনুযায়ী জায়গায় পাওয়া না গেলে তা নির্মান করা সম্ভব হয়নি। সম্প্রতি স্থানীয় কতিপয় বিএনপি নেতা নাগরপুর নাগরপুর সরকারি কলেজ চত্বরে মডেল মসজিদ নির্মানের উদ্যোগ নেয়। ভিত্তিফলক নির্মান করে টাঙ্গাইলের জেলা প্রশাসককে গত ২৬ জুন বৃহস্পতিবার  উদ্ভোধনের জন্য আমন্ত্রণ জানানো হয়। কিন্তু অজ্ঞাত কারনে জেলা প্রশাসক শরিফা হক তিনি ভিত্তিফলক উন্মোচন করেননি। এদিকে বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যকরের সৃষ্টি হয়েছে। মডেল মসজিদের জন্য ওয়াকফকৃত জায়গায় স্বত্বেও এভাবে কলেজ চত্বরে মসজিদ নির্মানের বিষয়টি নাগরপুরের সাধারণ মানুষ মেনে নিচ্ছে না।

এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা এবং সরকারি কলেজে চত্বরে এভাবে মডেল মসজিদ নির্মানের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এলাকাবাসীর পক্ষে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রস্তুাবিত মডেল মসজিদ কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য মো. তাজউদ্দীন, শিক্ষক মো. মিজানুর রহমান মিজান, স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক আজিজুর রহমান, স্থানীয় কলেজের শিক্ষার্থী শাহাদত হোসেন প্রমুখ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com