• শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ

পটিয়ার কর্মরত ব্যাংককর্মীদের চাকুরীচ্যুত করার প্রতিবাদে অবস্থান কর্মসুচি

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১২১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৭ জুলাই, ২০২৫

ফারুকুর রহমান বিনজু পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি -চট্টগ্রামের পটিয়া উপজেলার দেশের প্রতিটি জেলা উপজেলায় কর্মরত ব্যাংককর্মীদের বিনা অজুহাতে চাকুরীচ্যুত করার প্রতিবাদে প্রেসক্লাবের সম্মুখে ৫ই জুলাই শনিবার বিকালে এক অবস্থান কর্মসুচি পালিত হয়।

পটিয়ার কৃতি সন্তান কানাডার প্রবাসী সাংবাদিক ও পটিয়া সচেতন নাগরিক সমাজের প্রধান সমন্বয়ক মফিজুল ইসলাম চৌধুরী বাবলুর আহবানে এই কর্মসুচি পালিত হয়।

প্রধান অতিথি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বলেন, পটিয়ার মানুষ ব্যাংকিং খাতে দক্ষতা ও সততার পরিচয় দিয়েছে।অথচ একের পর এক তাদের ছাটাই করে স্হানীয় স্বার্থ উপেক্ষা করা হচ্ছে।এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।

প্রতিবাদ ও অবস্থান কর্মসুচিতে আরো বক্তব্য রাখেন, সংগঠক আখতার হোসেন,ইফতেখার উদ্দিন মুনির, নিজামুল করিম সুজন, সংগঠক এডভোকেট উসমানী, মাহমুদুল্লাহ,ডা,এমদাদ, জমির উদ্দিন,সাইফুদ্দিন, নাদিম,আমিনুল হক,মোজ্জামেল হক,আরিফ হোসেন, আলিম,সাজ্জাদ, আজাদ রানা,জয়নাল আবেদীন,ও তকির উদ্দিন। এসময়ে চাকুরীচ্যুত ব্যাংককর্মীদের মধ্যে বক্তব্য দেন শারমিন আক্তার, সরোয়ার ইসলাম, আরিফুল ইসলাম ও আজগর।

বক্তরা বলেন,একের পর এক দেশের বিভিন্ন জায়গায় কর্মরত পটিয়ার ছেলেদের বিনাঅজুহাতে বিনানোটিশে চাকুরীচুত্য করতে থাকে। কোন প্রভাবশালী মহলের চাপে চাকুরীচ্যুত করা হচ্ছে। ফলে চাকুরীচ্যুত কর্মীদের পরিবার এক অজানা হুমকির সম্মুখীন, তেমনি স্হানীয় মেধাবীরা চাকুরী থেকে বঞ্চিত হয়ে বেকারত্ব জীবন যাপন করবে।অতিসত্বর চাকুরীচ্যুতদের চাকুরী ফিরিয়ে দিয়ে এবং মেধাবী বেকারত্বদের চাকুরী দিয়ে বেকারত্বের অবসান ঘটিনোর দাবি জানান।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com