• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ এম এন শাওন সাদেকীর ওপর হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ

dailydhakamail / ১১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

মোঃ আরমান হোসেন ডলার (স্টাফ রিপোর্টার):–

বগুড়া, ২৬ অক্টোবর:** ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় অসহায় ও সুবিধাবঞ্চিত ছাত্রীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বগুড়া শহরের ১৪ নম্বর ওয়ার্ডের তিনমাথা, পুরান বগুড়ায় অবস্থিত খাতুনে জান্নাত (রা.) বালিকা মাদ্রাসায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বগুড়া সদর ও জয়পুরহাট আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে মাদ্রাসার ছাত্রীদের হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দেন বগুড়া জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক ও ১৫ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট সোহেলী খাতুন।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, পবিত্র কোরআন শরিফ মানুষের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আদর্শ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাদ্রাসার ছাত্রীদের হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দেওয়ার এ উদ্যোগ তাদের ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে সহায়ক হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন নয়ন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম স্বপ্ন, যুবদল নেতা ফারুক, জেলা মহিলা দলের নেত্রী কাজল রেখা, ১৭ নম্বর ওয়ার্ড মহিলা দলের নেত্রী রুপা, জেলা মহিলা দলের নেত্রী কামরুন নাহার পুতুল এবং ১৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের নেত্রী রাবেয়া।

এ ছাড়া অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, ছাত্রীবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোরআন শরিফ বিতরণের এ কর্মসূচির মাধ্যমে মাদ্রাসার ছাত্রীদের ধর্মীয় শিক্ষায় উৎসাহিত করা এবং তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়।

এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের ধর্মীয় অনুশীলন ও নৈতিক মূল্যবোধ চর্চায় উৎসাহিত করা সম্ভব বলে উপস্থিত ব্যক্তিরা মত প্রকাশ করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com