• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

সিরাজগঞ্জে এনসিপির পদযাত্রা: সংবিধান সংস্কার ও বিচার দাবিতে নাহিদ ইসলামের কঠোর হুঁশিয়ারি

dailydhakamail / ১৮৩ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৭ জুলাই, ২০২৫

আজিজুর রহমান মুন্না,  সিরাজগঞ্জঃ- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্টের আগে প্রশাসন একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করেছে। এখন সময় এসেছে জনগণের পক্ষ নিয়ে নিরপেক্ষভাবে কাজ করার। নতুবা জনগণ আর বসে থাকবে না। পরিবর্তন অবশ্যম্ভাবী।


সোমবার (৭ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র  বাজার স্টেশন এলাকায় ‘মুক্তির সোপানে’ শীর্ষক এক পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি বলেন, আমরা বিচার সংস্কার ও নতুন সংবিধানের কথা বলেছি। এই রাষ্ট্রকে সঠিক পথে পরিচালনার জন্য একটি আধুনিক, জনগণের পক্ষে, স্বৈরতন্ত্র প্রতিরোধে সক্ষম নতুন সংবিধান প্রয়োজন। বর্তমান সংবিধান আওয়ামী লীগ সরকারের ‘মুজিববাদী একনায়কতন্ত্রের’ হাতিয়ারে পরিণত হয়েছে।

নাহিদ ইসলাম আরও বলেন, যারা আয়নাঘর তৈরি করেছে, মানুষ গুম করেছে, হত্যা করেছে, রাষ্ট্রকে দলীয় সম্পত্তিতে পরিণত করেছে তাদের বিচার একদিন হবেই। আওয়ামীলীগ সংবিধান, রাষ্ট্র ও সমাজকে কলঙ্কিত করেছে। আমরা স্পষ্ট করে বলছি এই দেশ মুজিববাদ নয়, জনগণের রায়ে চলবে। তাই ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সুশাসনের জন্য সংবিধান সংস্কার এখন সময়ের দাবি।

পদযাত্রায় সরকারের শিল্পনীতি, অর্থনৈতিক অব্যবস্থাপনা ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের কঠোর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, অতীতের সরকারগুলো সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত ও বস্ত্রশিল্পকে অবহেলা করেছে। এই ঐতিহ্য আজ বিলুপ্তির পথে। এনসিপি ক্ষমতায় গেলে আমরা সিরাজগঞ্জের তাঁতশিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করবো।

তিনি আরও বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী, ভূমিদস্যু আর দুর্নীতিবাজদের কবল থেকে সিরাজগঞ্জকে মুক্ত করতে এনসিপি দৃঢ় প্রতিজ্ঞ। এজন্য আপনাদের আস্থা ও সমর্থন প্রয়োজন। এনসিপি গঠন করেছে দেশের প্রতিটি মানুষের কথা বলার জন্য। আমরা রক্ত দিয়ে হলেও এই রাষ্ট্রব্যবস্থার রূপান্তর ঘটাব।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, সিনিয়র সদস্য সচিব এস এম সাঈদ মোস্তাফিজ, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, জাতীয় যুব কমিটির সদস্য সচিব দুতি অরণ্য প্রীতিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে ‘মুক্তির সোপানে’ শীর্ষক পদযাত্রাটি বাজার স্টেশন এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। পদযাত্রা চলাকালে বিভিন্ন প্ল্যাকার্ড ও শ্লোগানে  মুখরিত করে ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com