• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র শবেবরাত উপলক্ষে জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বগুড়া উন্নয়নের স্বার্থে তারেক রহমানকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বদলগাছীতে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি রুমায় নির্বাচন প্রশিক্ষণ কর্মশালা । শেরপুর উপজেলা উন্নয়নের স্বার্থে পুনরায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া জিয়া মেডিকেলের উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান এম-ট্যাব নেতা ডলারের আজ পবিত্র শবে বরাত ভোট গণনায় সুযোগ নিতে চাইলে প্রতিরোধ করতে হবে যশোরে— বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনার মৃত শিল্পনগরীকে পুনরুজ্জীবিত করা হবে, যুবকদের জন্য হবে আইটি পার্ক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার বদলগাছীতে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত রুমায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো অপকর্ম ঠেকাতে বিজিবি’র কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত আছে। বগুড়া–রংপুর সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ধারাবাহিক গণসংযোগ শেরপুর–ধুনট মোড়ে সংক্ষিপ্ত পথসভা বগুড়া-৬ আসনের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভা। নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহত মহাস্থানগড়ে পর্যটকের গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাই মূল হোতা ইমন গ্রেপ্তার, পলাতক আরও ৩ জন। উৎসবমুখর আয়োজনে শ্রীমঙ্গলে আদর্শ সংগীত বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার সনদ পেল ৪ শতাধিক শিক্ষার্থী, শিক্ষকদের সম্মাননা সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

মহাসড়কে আলু ঢেলে চাষীদের সড়ক অবরোধ

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ৭৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৯ জুলাই, ২০২৫

আসাদুজ্জামান, কুড়িগ্রাম: 

কুড়িগ্রামে আলু চাষীদের কপালে চিন্তার ভাঁজ। একদিকে আলু চাষে উৎপাদন ব্যয় বেশি অন্যদিকে হিমাগারে ভাড়া বৃদ্ধি করায় করে ক্ষতির মুখে পড়েছে আলু চাষীরা।প্রতিবাদ জানাতে মহাসড়কে আলু ঢেলে সড়ক অবরোধ করেছেন আলু চাষী ও ব্যবসায়ীরা। এসময় মহাসড়কে ৩ঘন্টা ব্যাপী যান চলাচল বন্ধ থাকে।

মঙ্গলবার ৮ জুলাই দুপুরে সদর উপজেলার কাঁঠাল বাড়ি মহাসড়কে অবরোধে অংশ নেন শত শত আলু চাষীরা। পরে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর আশ্বাসে আগামীকাল পর্যন্ত অবরোধ তুলে নেন চাষিরা।

আলু চাষীরা জানান, আলুর বীজ,সার ও কীটনাশকের দাম বৃদ্ধির ফলে প্রতি কেজি আলু উৎপাদনে ব্যয় হয়েছে ২২ টাকা আর প্রতি ৭০ কেজি বস্তায় ৩৫০ টাকা হিমাগার ভাড়া নির্ধারিত ছিল। সে হিসাবে ভাড়া দেয়া লাগতো প্রতিকেজি ৫ টাকা। কিন্তু তা বৃদ্ধি করে প্রতি কেজি ৬ টাকা ৭৫ পয়সা করা হয়েছে। ফলে এবছর আলু উৎপাদন ও হিমাগার ভাড়াসহ প্রতি কেজির জন্য ব্যয় হচ্ছে ২৯ টাকা।বর্তমান প্রতি কেজির আলুর বাজারদর ১৫ টাকা হওয়ায় কৃষকরা ক্ষতির মুখে পড়েছে। হিমাগার ভাড়া কমানো না হলে আরো কঠিন কর্মসূচি দিবেন বলে জানান আলু চাষীরা।

আলু চাষী ও ব্যবসায়ী মোঃ মামুন উর রশিদ বলেন, গত বছর হিমাগার ভাড়া ছিল ৫ টাকা এবছর বাড়িয়ে প্রতি কেজি হিমাগার ভাড়া করা হয়েছে ৬ টাকা ৭৫ পয়সা।এতে আমাদের মত ক্ষুদ্র চাষীরা চরম লোকসানের মুখে পড়েছে। আমরা পূর্বের মূল্যে হিমাগার ভাড়া ফিরে চাই।

আলু চাষী ও ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি দুলাল ব্যাপারী ও সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান আলী জানান,আমাদের এই দাবী কৃষক ও ব্যবসায়ীদের ন্যায্য দাবি। দাবী মানা হলে লোকসানের পরিমান কিছুটা হলেও কমে আসবে বলে জানান প্রতিনিধিরা।

বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন এর পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম বলেন,অনান্য জেলার তুলনায় আমরা কুড়িগ্রামের আলু চাষী ও ব্যবসায়ীদের সুযোগ সুবিধাসহ বাড়তি কমিশন দেই।এজন্য আমরা ভাড়া একটু বেশি নিচ্ছি বলে জানান তিনি।

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন বলেন, আলু চাষীরা অবরোধ তুলে নিয়েছে, আগামীকাল আলু চাষী ও হিমাগার মালিকদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com