• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র শবেবরাত উপলক্ষে জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বগুড়া উন্নয়নের স্বার্থে তারেক রহমানকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বদলগাছীতে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি রুমায় নির্বাচন প্রশিক্ষণ কর্মশালা । শেরপুর উপজেলা উন্নয়নের স্বার্থে পুনরায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া জিয়া মেডিকেলের উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান এম-ট্যাব নেতা ডলারের আজ পবিত্র শবে বরাত ভোট গণনায় সুযোগ নিতে চাইলে প্রতিরোধ করতে হবে যশোরে— বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনার মৃত শিল্পনগরীকে পুনরুজ্জীবিত করা হবে, যুবকদের জন্য হবে আইটি পার্ক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার বদলগাছীতে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত রুমায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো অপকর্ম ঠেকাতে বিজিবি’র কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত আছে। বগুড়া–রংপুর সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ধারাবাহিক গণসংযোগ শেরপুর–ধুনট মোড়ে সংক্ষিপ্ত পথসভা বগুড়া-৬ আসনের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভা। নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহত মহাস্থানগড়ে পর্যটকের গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাই মূল হোতা ইমন গ্রেপ্তার, পলাতক আরও ৩ জন। উৎসবমুখর আয়োজনে শ্রীমঙ্গলে আদর্শ সংগীত বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার সনদ পেল ৪ শতাধিক শিক্ষার্থী, শিক্ষকদের সম্মাননা সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

হাকিমপুরে ১৫ মাস পর আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৩২ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় প্রায় ১৫ মাস আগে দাফন করা হাবিবুর রহমান নামে এক ব্যক্তির মরদেহ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার কাকড়াঁপালি কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের উপস্থিতিতে সিআইডির একটি দল মরদেহ উত্তোলন করে।

জানা গেছে, ২০২৪ সালের ২৭ এপ্রিল জমিজমা সংক্রান্ত একটি বিবাদের জেরে হাবিবুর রহমানের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। শুরুতে মৃত্যুকে স্বাভাবিক ধরে নিয়ে দাফন সম্পন্ন করা হয়। কিন্তু পরবর্তীতে মৃত হাবিবুর রহমানের মেয়ে ববিতা খাতুন স্থানীয় মনোয়ার হোসেন ও তার স্ত্রীকে হত্যার দায়ে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে মরদেহ উত্তোলনের নির্দেশ দিলে সিআইডি পুলিশ কবর খননের মাধ্যমে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। সিআইডি সূত্র জানিয়েছে,

জমিজমা নিয়ে বিরোধের জেরে এই মৃত্যুকে স্বাভাবিক বলে চালানোর চেষ্টা করা হয়েছিল। তবে মামলা দায়েরের পর নতুন করে অনুসন্ধানে নেমে আদালতের অনুমতিতে ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। কবর থেকে মরদেহ উত্তোলনের পুরো কার্যক্রমে স্থানীয় প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং কাকড়াঁপালি এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে। মৃত ব্যক্তির স্বজনরা সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। হাকিমপুরের স্থানীয় প্রশাসন জানায়, কবর থেকে মরদেহ উত্তোলনের প্রক্রিয়া অত্যন্ত সংবেদনশীল এবং আইন অনুযায়ী সঠিকভাবে সম্পন্ন হয়েছে। এদিকে মামলার তদন্তকাজ অব্যাহত রয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা। এলাকার বাসিন্দারা মনে করছেন, এমন ঘটনা সমাজে বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে একটি বার্তা হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে আরও সতর্কতা অবলম্বন করা জরুরি


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com