• শনিবার, ২০ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

সাতক্ষীরা আইনজীবী সমিতি ভবনের কাঙ্ক্ষিত লিফটের উদ্বোধন

বার্তা সম্পাদক / ২১৪ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৩ জুলাই, ২০২৫

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ

অবশেষে সাতক্ষীরা আইনজীবী সমিতি ভবনের কাঙ্ক্ষিত লিফটের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৩ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সাড়ে চার বছরের অপেক্ষাধীন কাঙ্ক্ষিত সাতক্ষীরা আইনজীবী সমিতির লিফটের।

আর এরই মধ্যে প্রবীন আইনজীবীদের কষ্টসাধ্য সিড়ি বেয়ে ভবনের উপরে উঠার অবসান ঘটিয়েছেন।

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ভবনের লিফট উদ্বোধনের সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এম, শাহ আলম। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মাইনুদ্দীন, পিপি এড. শেখ আব্দুস সাত্তার, জিপি এড. অসীম কুমার মন্ডল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. শেখ এমদাদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন তোজাম, সাবেক সহ-সভাপতি এড. বাসারাতুল্যাহ আওরঙ্গী বাবলা, বর্তমান সহ-সভাপতি এড. আবুবকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক এড. আলহাজ্ব মোঃ নুরুল আমিন। উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজ কোর্টের বিজ্ঞ বিচারকবৃন্দ, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টের বিজ্ঞ বিচারকবৃন্দ এবং সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীবৃন্দ।

উল্লেখ্য, বিগত ২০২১-২২ মেয়াদে জেলা আইনজীবী সমিতির কমিটি আইনজীবী বিশেষ করে প্রবীন আইনজীবীদের বার ভবনের উপরে উঠা-নামার সুবিধার্থে দুটি ভবনের মধ্যবত্তি স্থানে লিফট স্থাপনের সিদ্ধান্ত নেয় এবং লিফট ক্রয় করেন। সেই লিফট স্থাপনের পূর্বেই নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে।

এসময় আইনজীবীদের একটি পক্ষ পূর্ববর্তী কমিটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে লিফট স্থাপনে বাধার সৃষ্টি করেন। একপর্যায়ে সংঘাতময় হয়ে উঠে জেলা আইনজীবী সমিতি। এনিয়ে বিবাদমান আইনজীবীরা হামলা মামলার ঘটনায় গ্রেপ্তার হন। সৃষ্টি হয় দীর্ঘ অচলাবস্তার। অবশেষে নির্বাচনের মধ্যদিয়ে নতুন কমিটি গঠনের পর সেই কাঙ্খিত লিফট চালু হয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com