• শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

ত্যাগ–খান সেলিম রহমানের হৃদয়ের আর্তি

বার্তা সম্পাদক / ১১৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

ত্যাগ-খান সেলিম রহমানের হৃদয়ের আর্তি
(একজন কলমযোদ্ধার আত্মকথন)
আমি খান সেলিম রহমান —
সম্পাদক, কলমযোদ্ধা,
জাতীয় দৈনিক *মাতৃজগত* পত্রিকার প্রাণ,
আমি সেই নিঃস্ব পাথেয়,
যে নিভৃত আঁধারে ছড়িয়েছিল আলোর বাণী,
শুধু দেশের জন্য,
শুধু সাংবাদিকদের অধিকারের জন্য
রেখেছিলাম জীবনের সমস্ত প্রাপ্তিকে তুচ্ছ।

বন্ধু, ভাই, সহযোদ্ধা—
যাদের জন্য নিজেকে করেছিলাম উৎসর্গ,
আজ তারাই দাঁড়িয়েছে আমার বিপরীতে।
আজ তারাই আমার সর্বনাশের নেপথ্য কারিগর!
যাদের হাতে তুলে দিয়েছিলাম হৃদয়,
তারাই আজ ছুরি চালায় পিঠে।

আমি স্বপ্ন দেখেছিলাম—
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি)
হবে নিপীড়িত কণ্ঠের নিরাপদ আশ্রয়।
একটি মঞ্চ—
যেখানে অন্যায়ের মুখে ছুড়ে দেওয়া হবে সত্যের বজ্রনিনাদ।
একটি পতাকা—
যা ওড়ে নির্যাতিত সাংবাদিকের রক্ত-মিশ্রিত বাতাসে।

তাদের জন্য দিয়েছি নিদ্রাহীন রাত,
অসহ্য ক্ষুধা, শত অপমান, গালি, হুমকি—
ভেবেছিলাম, হয়তো কোনো এক প্রান্তে দাঁড়িয়ে
পাবো সামান্য শ্রদ্ধা,
একটু কৃতজ্ঞতা!

কিন্তু আজ?
যাদের বুক চিরে দিয়েছি ভালোবাসা,
তারাই হাসছে আমার কান্নায়!
আমার জীবন নিয়ে খেলা করছে
তারা, যাদের গড়েছিলাম
ভালোবাসার হাত ধরে, স্বপ্নের ভিতরে।

পেছনে ফিরে দেখি—
আছে শুধু নীরবতা আর বিশ্বাসঘাতকতার ছায়া।
আমার আত্মত্যাগ এখন তুচ্ছ,
ভালোবাসা—এক নিঃসঙ্গ অভিশাপ!

আমার কলম আজও চলে—
তবে শব্দগুলো রক্তে ভেজা।
প্রতিটি বাক্যে শোনা যায় এক লাঞ্ছিত মনোরোদ,
প্রতিটি ছন্দে বাজে এক সাংবাদিকের নিঃসীম আর্তনাদ।

আমি সেলিম রহমান শুধুই প্রশ্ন করি—
এই ছিল কি ভালোবাসার মূল্য?
এই ছিল কি ত্যাগের প্রতিদান?


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com