• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর, প্রাণনাশ ও মিথ্যা মামলার হুমকি; (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ। বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

বানারীপাড়ায় বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল রবিবার

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৫৪ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

বানারীপাড়া প্রতিনিধি

বানারীপাড়ায় আগামী ২০ জুলাই উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাউন্সিলকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

উপজেলা ও পৌরসভা, পাশাপাশি ৮টি ইউনিয়নে দলীয় কার্যালয়গুলোতে নেতাকর্মীদের সরব উপস্থিতি ও কাউন্সিল নিয়ে ব্যাপক আলোচনা লক্ষ্য করা যাচ্ছে। গুরুত্বপূর্ণ পদ-পদবির প্রার্থীরা ইতিমধ্যেই ভোটারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমেও সম্ভাব্য প্রার্থীদের পক্ষে কর্মী-সমর্থকরা প্রচারণা চালাচ্ছেন। অনেকে প্রার্থী হিসেবে নিজেদের ঘোষণা দিয়ে দোয়া ও সমর্থন চেয়েছেন।

১৩ জুলাই বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সাবেক প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টুর উপস্থিতিতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ২০ জুলাই বানারীপাড়ায় এবং ২১ জুলাই উজিরপুরে কাউন্সিল অনুষ্ঠানের দিন নির্ধারণ করা হয়।

উপজেলার ৮টি ইউনিয়ন শাখা ও পৌরসভার ৯টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটির ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে নেতা নির্বাচিত হবেন।

দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা সভাপতি পদে মো. শাহ আলম মিঞা ও মো. মঞ্জুর খান, সাধারণ সম্পাদক পদে রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা ও গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার সিভি জমা দিয়েছেন। পৌর সভাপতি পদে আহসান কবির নান্না হাওলাদার, আব্দুস সালাম ও আলমগীর হোসেন মাঝি এবং সাধারণ সম্পাদক পদে মো. হাবিবুর রহমান জুয়েল ও ছাত্রদল নেতা মো. মৃদুল সিভি জমা দিয়েছেন।

উল্লেখ্য, সর্বশেষ ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালে। পরবর্তীতে ২০২২ সালে আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং সেই কমিটি দায়িত্ব পালন করছে। ইতোমধ্যে উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি গঠিত ও কার্যকর রয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com