• শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ কেনা দামের থেকে কমে তেলের দাম সমন্বয় করেছি: জ্বালানিমন্ত্রী

শেখ হাসিনা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে- আল্লামা মামুনুল হক

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১০২ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২০ জুলাই, ২০২৫

 

আসাদুজ্জামান , কুড়িগ্রাম:

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক হক বলেছেন, বিগত ২০০৮ সাল থেকে ২৪ সাল পর্যন্ত ১৫ বছর বাকশালী ফ্যাসিবাদের নতুন রূপ, নতুন আওয়ামী জাহেলিয়াত, যুগের নব্য ফেরাউন, লেডি ফেরাউন খ্যাত ও ভারতীয় একটি অঙ্গরাজ্য প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা শেখ হাসিনা বাংলাদেশে তার জুলুম এবং ফ্যাসিবাদের মাধ্যমে নিষ্পেষণ করে একতরফাভাবে নিজস্ব স্বার্থ রক্ষা করেছেন।

শবিবার (১৯ জুলাই) বিকেল ৪ টায় কুড়িগ্রাম সরকারি কলেজ  মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,  শেখ হাসিনা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছেন আর বাংলাদেশের মানুষের রাজনীতি,  অর্থনীতি ও ভাগ্য নির্ধারণ হয়েছে দিল্লি থেকে।

ড. ইউনুস প্রসঙ্গে তিনি বলেন, ড. ইউনুসকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়  বাংলাদেশে প্রতিষ্ঠার মাধ্যমে ওয়াশিংটনের এজেন্ডা বাস্তবায়নের ষড়যন্ত্র করলে তা রুখে দেয়া হবে। বর্তমান সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই, যদি মানবাধিকার কমিশনের কার্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয় তাহলে বাংলাদেশের জনগনের ম্যান্ডেট নিতে হবে। রাজনৈতিক সরকার এ সিদ্ধান্ত নিবে । ৩ দিনের অস্থায়ী মেহমান সরকার এ সিদ্ধান্ত নেয়ার অধিকার রাখে না। এজন্য সকল রাজনৈতিক দলের মতামত নিতে হবে।

তিনি আরো বলেন, জাতিসংঘের মানবাধিকার এজেন্ডা আমাদের স্পষ্ট জানা রয়েছে,  তারা পৃথিবীর দেশে দেশে নির্লজ্জভাবে অশালীন মানবাধিকারের নামে

সমকামিতার মতো অভিশাপকে চাপিয়ে দেয়। আমরা স্পষ্ট বলে দিতে চাই বাংলাদেশের ধর্মীয় অনুভূতিকে যদি আঘাত দেয়া হয় এবং সমকামিতাকে বাস্তবায়ন করা হয় তাহলে গোটা বাংলাদেশ কারবালার প্রান্তরে পরিণত হবে।

তাই আমি বর্তমান সরকারের কাছে উদত্য আহবান জানাতে চাই, এদেশের মানুষ আপনাদের কে অনেক সম্মান দিয়েছে, অনেক ভালোবাসা দিয়েছে,  মানুষের ধ্বসে পড়া অর্থনৈতিক ভীত নতুন করে গঠন করুন।  বিগত সময়ের পাচার করা লক্ষ লক্ষ ডলার ফিরে আনুন।  ফিরিয়ে এনে দেশের মানুষের কল্যাণে বিনিয়োগ করার চেষ্টা করুন। বিগত দিনের এজেন্ডা বাতিল করে বাংলাদেশের মানুষ যাতে মাথা উচু করে দাঁড়াতে পারে সে এজেন্ডা বাস্তবায়ন করুন।

এসময় তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে কুড়িগ্রামের ৪টি আসনের দলীয় প্রার্থী ঘোষণা করেন। প্রার্থীরা হলেন কুড়িগ্রাম-০১ মাওলানা শহিদুল ইসলম, কুড়িগ্রাম-০২ মুফতি নুরুদ্দীন কাসেমী, কুড়িগ্রাম-০৩  মামুনুর রশীদ ও কুড়িগ্রাম-০৪ মুফতি শাহাদত হোসেন।

খেলাফত মজলিসের জেলা সভাপতি মুফতি ইব্রাহিম খলিল নোমানী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহুল ইসলাম সুজা এর সঞ্চালনায় জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,  দলের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মুফতি শারাফাত হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা রেজাউল করিম প্রমুখ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com