• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় সংসারে অশান্তি, সাদা মাইক্রোবাসে তুলে নেওয়ার পর নিখোঁজ ছেলে নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অসুস্থ নেতাকর্মী ও সাধারণ মানুষের খোঁজখবর নিতে হাসপাতালে তানভীর আহসান হাবীব দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ

যশোরে বড় ভাইয়ের হাতে বোন খুন

বার্তা সম্পাদক / ২৬৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৩ জুলাই, ২০২৫

অতনু চৌধুরী(রাজু) ব্যুরো চীফ, খুলনা

খুলনার যশোরে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে শারমিন আক্তার (৩৫) নামে এক তরুণী খুন হয়েছেন।

গত বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে যশোর সদর উপজেলার সুজলপুরে গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শারমিন আক্তার ওই গ্রামের শিমুল হোসেনের স্ত্রী।

নিহতের স্বামী শিমুল হোসেনে বলেন, শারমিন আক্তার শ্বশুরবাড়ির পাশেই সাহারুল ইসলামের বাসায় ভাড়া থাকেন। সম্প্রতি তার স্ত্রী শারমিনের কাছ থেকে তার বড় ভাই খোকন দুই হাজার টাকা ধার নেন।

তিনি আরও বলেন, সকালে পাওনা টাকা চাইতে গেলে ভাইয়ের স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে খোকন ঘর থেকে ধারালো অস্ত্র বের করে আনেন এবং শারমিনের গলায় কোপ দেন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে সেখানে তিনি মারা যান।

এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্র মল্লিক বলেন, শারমিনের গলায় ধারালো অস্ত্রের আঘাতটি গুরুতর ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত খোকন‌ ঘটনার পর থেকে পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এবং অভিযুক্তকে দ্রুত আটক করা হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com