• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ দুলালপুরে ইয়াবাসহ শফিকুল আটক, বাড়িতে তল্লাশিতে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি উদ্ধার সিরাজগঞ্জের কবি, লেখক ও সাহিত্য-সংস্কৃতিমনাদের চলনবিলের বর্ষাকালীন সৌন্দর্য উপভোগ করতে নৌ-ভ্রমণ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের জিয়া উদ্দিন ২ লাখ ইয়াবাসহ উখিয়ায় আটক টেকনাফে পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ১ বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নরসিংদীতে মোবাইল কোর্টে: দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টেকনাফের হ্নীলার মগপাড়ায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার, চালানের প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী কোনো দেশের আমন্ত্রণে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী। তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে কলেজশিক্ষক সাময়িক বরখাস্ত। সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই কলকাতায় আগুনে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে; পরিবার চাইলে খরচ বহন করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী। চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু

বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিঃ এর অফিস উদ্বোধন ও মাইলস্টোনের নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

dailydhakamail / ১৪১ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

মীর জেসান হোসেন তৃপ্তী:- বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিঃ এর অফিস উদ্বোধন উপলক্ষে ও মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক দোয়া অনুষ্ঠান (২৪ জুলাই) বৃহস্পতিবার দুপুর ১১টায় টেকনিকালের দারুসসালামের তৃতীয় তলায় নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের অর্থ-সম্পাদক মোঃ ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বক্তব্যের শুরুতে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন ও সুরা ফাতিহা পাঠ করেন।

এ সময় তিনি বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। যারা অসুস্থ, তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য।

অফিস উদ্বোধন করে ঢাকা প্রেস ক্লাবের সভাপতি বলেন, বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিঃ ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব যৌথভাবে দেশের ক্লান্তিলগ্নে নিরলসভাবে কাজ করে চলেছে। এ সময় তিনি আরও বলেন, সব সময় হতদরিদ্র ও ভূমিহীন মানুষের মৌলিক অধিকার, আর সেই অধিকার নিশ্চিত করতে আমরা আন্দোলনে নেমেছি। আমরা ভূমিহীন মানুষের অধিকার আদায় করে ঘরে ফিরবো।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আজাহার আলী। তিনি এ সময় বলেন, ৩০৯৫টি ভূমিহীন পরিবারকে ০.৫ শতাংশ করে সরকারি খাস জমি বুঝিয়ে দেওয়ার কার্যক্রম দ্রুত শুরু করা অতি জরুরি। আমরা প্রায় আট বছর ধরে ধারাবাহিকভাবে ভূমিহীনদের পক্ষে আন্দোলন করছি। আমরা আইনগত লড়াই করে জয়ী হয়েছি, কিন্তু এখনো ভূমির দখল বুঝে পাইনি। আমার আশা, অতিদ্রুত সরকার ব্যবস্থা নেবেন।

তিনি বলেন, হাইকোর্টে রিট দায়ের করা হলে আদালত ৩০৯৫টি পরিবারের পক্ষে রায় দেন। ১৭ মার্চ ভূমি মন্ত্রণালয়ে এই সংক্রান্ত নির্দেশনাও পাঠানো হয়েছে।

অফিস উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিসেস মাকসুদা, মাহমুদা আক্তার, জুয়েল, আসিক প্রমুখ।

সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন, আমরা সমাজের অবহেলিত মানুষের উন্নয়নে কাজ করে চলেছি, সকলের সহযোগিতা পেলে এর ধারাবাহিকতার আরও উন্নতি করার চেষ্টা করব।

এই প্রকল্প বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে গৃহহীন থাকা পরিবারগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং একটি টেকসই সামাজিক পরিবর্তনের সূচনা ঘটবে বলেও তারা আশা প্রকাশ করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com