• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ কেনা দামের থেকে কমে তেলের দাম সমন্বয় করেছি: জ্বালানিমন্ত্রী এলপিজির দাম নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার: সংসদে জ্বালানি মন্ত্রী।

মধুপুরে বিএনপি নেতা কর্নেল আজাদের মতবিনিময় সভা

বার্তা সম্পাদক / ১৪৫ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৬ জুলাই, ২০২৫

-বিশ্বজিৎ চক্রবর্তী, টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুর উপজেলার ০৩ নং বেরীবাইদ ইউনিয়নের বৈরাগী বাজারে অবসরপ্রাপ্ত লেঃ কর্নেল আসাদুল ইসলাম (আজাদ)-এর নির্বাচনী প্রচারণামূলী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।২৫ জুলাই শুক্রবার বিকেল ৫ টায় ০৩ নং বেরীবাইদ ইউনিয়নের বৈরাগী বাজারে সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে সকলের সাথে মতবিনিময় করেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী)আসনের বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত লেঃ কর্নেল আসাদুল ইসলাম (আজাদ) । ০৬ নং মির্জাবাড়ি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম(মাসুদ)-এর সঞ্চালনায় আজাদ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত লেঃ কর্নেল আসাদুল ইসলাম (আজাদ)বলেন ” আপনাদের উপস্থিতি দেখে আমার বুকটা ভরে গেছে।আপনারা যদি আমার পাশে থাকেন এবং আমাকে সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহ প্রদান করেন তাহলে আমি মধুপুর-ধনবাড়ী আসন থেকে বিএনপির প্রার্থী হিসাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই “।কর্নেল আজাদ আরও বলেন- ” আমি যে যুদ্ধে যাই সে যুদ্ধ থেকে সহজে ফিরে আসি না। আপনারা আমার পাশে থাকলে আপনাদের সাথে নিয়ে এ যুদ্ধে আমি জয়ী হবো ইনশাআল্লাহ । তারেক রহমান যদি আমাকে নমিনেশন দেন তাহলে আমি নির্বাচন করবো, আর যদি দলের অন্য কাউকে দেন তাহলে আমি আপনাদের সাথে নিয়ে তার জন্য কাজ করে যাবো “।
০৩নং বেরীবাইদ ইউনিয়নের বৈরাগী বাজার জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় অত্র ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ,
বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল,ও বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ স্হানীয় জনসধারণ এসময় উপস্থিত ছিলেন ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com